কোরবানীর বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ ডা. মিলন হত্যার বিচার দাবিতে বিএমএ' র আলোচনা সভা স্বল্প খরচে দরিদ্র মানুষকে চিকিৎসা দিন : প্রধানমন্ত্রী বাংলাদেশে ডায়াবেটিস পরিস্থিতি উন্নয়নে চতুর্মূখী কার্যক্রম দরকার যমজ বোন তৃষ্ণা ও কৃষ্ণা ভাল আছে

মে মাসের ২ তারিখ থেকে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হচ্ছে

২৬ এপ্রিল, আমার হেলথ: মে মাসের ২ তারিখ থেকে দেশব্যাপী সপ্তাহজুড়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচী চালু হবে। সারা দেশের প্রায় ৭৮ হাজার ৩৬৩টি স্কুলকে কেন্দ্র করে ৬ থেকে ১২ বছর বয়সী প্রায় দুই কোটি শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়েছে।
এ কার্যক্রমে সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক বিদ্যালয়, মাদ্রাসা-মক্তব ও এর বহির্ভূত সব শিশুকে অন্তর্ভুক্ত করা হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৃমি নিধনের হার ২০১০ সালের মধ্যে ৭৫ শতাংশ থেকে শতভাগে উন্নীত করাই এ কর্মসূচীর মূল লক্ষ। ২০০৮ সালের নভেম্বর মাস থেকে দেশের শিশুদের কৃমি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।    সংবাদ বিজ্ঞপ্তি।