ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে হয়ে গেল ৭ম আন্তর্জাতিক মেডিকেল প্র্রদর্শনী ‘মেডিক্সপো ২০০৯’ । গত ১০ ডিসেম্বরে শুরু হয়ে তিনদিনব্যাপি এ প্রদর্শনী ১২ ডিসেম্বর শেষ হয় । প্রদর্শনীটি অয়োজন করে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস) । প্রদর্শনীতে দেশী- বিদেশী মোট ৫৭টি স্টল অংশগ্রহন করে । বিভিন্ন মেডিকেল কলেজের প্র্রতিনিধি, দেশী ও বিদেশী হাসপাতালের প্র্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন । মেলায় মেডিকেল যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটারে ব্যাবহৃত যন্ত্রসামগ্রীর প্রদর্শনী করা হয় । প্রদর্শনীতে মেডিকেল যন্ত্রপাতি কোম্পানী ‘মুন-ই-মিন’ এর মালিক মো: আখতারুজ্জামান জানান, তারা গত বছরের তুলনায় এবছর বেশ সাড়া পেয়েছেন । মেলার আয়োজক কমিটির ব্যাবস্থাপক সুভাস দাস জানান, ২০০২ সাল হতে প্রতিবছর তারা এ মেলার আয়োজন করে আসছেন। দেশের চলমান স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগনকে অবহিত করা এবং চিকিৎসা খাতে ব্যবহৃত নতুন নতুন যন্ত্রপাতি চিকিৎসক সমাজের কাছে পরিচিত করে দেয়াই এই মেলার প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই মেলা আগামীতে বিভাগীয় শহরগুলোতে বিস্তৃতি পাবে । সরকারের সঙ্গে সঙ্গে তারাও দেশের স্বাস্থ্যসেবাকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে চান, যাতে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেয়া যায়। উল্লেখ্য ১০ ডিসেম্বর প্রদর্শনীটির উদ্বোধন করেন স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।
|