ইপিআই কভারেজ মূল্যায়ন জরিপ শতকরা ৭৫ শতাংশ শিশু ছয়টি রোগের প্রতিষেধক টিকা নিয়েছে

শতকরা ৭৫ শতাংশ শিশু ছয়টি রোগের প্রতিষেধক টিকা নিয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ৩ ডিসেম্বর ডাকায় সম্প্রসারিত টিকা দান কর্মসূচি কভারেজ মূল্যায়নের ওপর জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্ফল অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।

আমার হেলথ ডেস্ক: বাংলাদেশে শতকরা ৭৫ শতাংশ শিশু ইপিআই কর্মসূচির আওতায় ছয়টি রোগের প্রতিষেধক টিকা নিয়েছে। তবে এর ৯২ শতাংশ শিশু টিকা নিলেও তাদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়া হয়নি (ক্রুড ভ্যাক্সিনেশন)। গবেষণা সংস্থা এসিনিয়েলসন পরিচালিত ২০০৯ প্রতিবেদনে এ তথ্য দেয়া হয় । প্রথম ডোজ টিকা নিলেও এবছর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৬৯ শতাংশ শিশুই সময়মতো টিকা নেয়নি। ইপিআই কভারেজ মূল্যায়ন জরিপ প্রতিবেদনে এ পরিসংখ্যান পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে জরিপটি প্রকাশ করা হয়। এ হিসেবে সময়মতো টিকা নিতে ব্যর্থ হয়েছে এমন শিশুর সংখ্যা ৬৯ শতাংশ। দেশের ৬৪টি জেলা ও ছয়টি সিটি করপোরেশনে এ জরিপ চালানো হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরসহ দাতা ও সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা।
স্বাস্থ্যমন্ত্রী ৭৫ শতাংশ টিকাদান হারের বিষয়টি যথেষ্ট আশাব্যঞ্জক মন্তব্য করে বলেন, অনেক উন্নত দেশেই টিকাদানের হার ৫০ থেকে ৬০ শতাংশ। সে হিসেবে বাংলাদেশে ৭৫ শতাংশ টিকাদানের হার নিঃসন্দেহে অনেক ভাল।
আগামী বছর এ হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রুহুল হক আরো বলেন, দেশে গতানুগতিক উপায়ে সব মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনা অনেক কঠিন। এজন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য নৌ-অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পন্থা নেওয়া হচ্ছে।
এছাড়া আগামী বছরের মাঝামাঝি নাগাদ টেলিমিডিসিন এর ৭/৮টি প্রকল্প চালু হয়ে যাবে বলে তিনি জানান। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুকে ছয় সপ্তাহ বয়সে যক্ষ্মা, ডিপিটি (ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিংকাশি) পোলিও এবং হেপাটাইটিস-বি ভাইরাসের প্রতিষেধক দেওয়া হয়। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় এবং আরো চার সপ্তাহ পর তৃতীয় ডোজ দিতে হয়। এছাড়া নয় মাস পূর্ণ হলে হামের টিকা এবং পোলিও'র চতুর্থ ডোজ দেওয়া হয়।