স্বাস্থ্যের সব খবর সবসময়
ক্যান্সার নিরামনে “সাইবারনাইফ রোবোটিক রেডিওসার্জারী |
আমারহেলথ (১১ ডিসেম্বর, শনিবার): ক্যান্সার মানেই অবধারিত মৃত্যু একথা আর সত্য নয়। ক্যান্সার জয় করা খুব কঠিন হলেও সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক অবস্থায় রোগ নির্নয় করা গেলে আরও সহজ হয়ে যায়। ক্যান্সারের চিকিৎসায় রেডিওখেরাপির কথা কম বেশী আমরা সবাই জানি। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে উন্নত বিশ্বে ক্যান্সারের চিকিৎসায়ও নিত্য নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। অল্প সময়ে সঠিকভাবে বিনা অস্ত্রপচারে রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার সার্জারী পদ্ধতির আধুনিক নাম রেডিওসার্জারী। রেডিওসার্জারী ক্যান্সার রোগীদের জন্য আশার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রীত সাইবারনাইফ রেডিওসার্জারীর মাধ্যমে ক্যান্সার চিকিৎসা দক্ষিন-পূর্ব এশিয়ার একমাত্র এপোলো হসপিটালের অবদান। কোন প্রকার অস্ত্রপ্রচার কিংবা এ্যানেস্থিসিয়া ছাড়াই এবং সুস্থ্য টিস্যুর কোন প্রকার ক্ষতি না করে রেডিয়েশনের মাধ্যমে রেডিওসার্জারী করা হয় বলে এই চিকিৎসার কার্যকারিতা সর্বাপেক্ষা বেশী। “সাইবারনাইফ” বিশ্বে প্রথম একমাত্র রোবোটিক রেডিওসার্জারী যার দ্বারা শরীরের যেকোন স্থানের টিউমার বিনা অপারেশনে চিকিৎসা করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার চিকিৎসার তীর্থস্থান ভারতের মাদ্রাজের এপোলো স্পেশালিটি ক্যান্সার হাসপাতালে শত কোটি ব্যয়ে স্থাপিত এবং আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন উন্নত চিকিৎসা পতিষ্ঠানে প্রশিক্ষনপ্রাপ্ত একদল সুদক্ষ ও চৌকশ চিকিৎসকের নেতৃত্বে এ বৈপ্লবিক চিকিৎসা প্রধান করা হয়। এ চিকিৎসা পদ্ধতিতে রোগীকে বিনা অপারেশনে ব্যাথামুক্তভাবে হাসপাতালে ভর্তি না আউটডোর পেশেন্ট হিসেবে তুলনামুলক কম খরচে এবং অল্পসময়ে চিকিৎসা প্রদান করা হয়। এই পদ্ধতিতে চিকিৎসা নিতে ক্যামোথেরাপীর প্রয়োজন হয় না।
ফুসফুস, লিভার, প্রোস্টেট, ব্রেইন, স্পাইন, পেনক্রিয়াসসহ শরীরের যে কোন স্থানে ক্যান্সারাস কিংবা ননক্যান্সারাস টিউমারের বিশ্বের যে কোন উন্নত প্রযুক্তির চিকিৎসার চেয়ে এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য। তথ্যসুত্র-এপোলে হসপিটাল গ্রুপ, ইন্ডিয়ার তথ্য কেন্দ্র। |

Copyright © 2009 |Amarhealth|