আধুনিক উপকরণে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হাসপাতালের ওষুধ ক্রয় প্রক্রিয়ায় শুরু হচ্ছে ওপেন টেন্ডারে কর্মসংস্থান সৃ্ষ্টিতে বেকার নার্সদের কাছেও অফার লেটার যাচ্ছে সচেতনতা বাড়িয়েছে ক্লিন ঢাকা সপ্তাহ প্রয়োজন সর্বস্তরের উদ্দ্যোগ বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা ২ লক্ষ গণকবরে ৪০ হাজার মানুষ

চিকিৎসা সহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি বেদে সমাজের

নাজিবুল্লাহ

নৌকায় বসবাসকারী বেদে সমাজ চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক অধিকাসমূহ থেবে বঞ্চিত। আধুনিক সমাজ তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চলা এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য তাদের জন্য কেউ এগিয়ে আসছে না। এই সমাজের শিশু, কিশোর ও নারীরা সব ধরনের টিকা থেকে বঞ্চিত। প্রায় ১০ লক্ষ্য বেদের জন্য জাতীয় শিক্ষা ও স্বাস্থ্যনীতি সুনির্দিষ্ট ভাবে কিছু উল্লেখ নেই। অথচ এক সময় এই বেদেরা ঘুরে ঘুরে মানুষকে সেবা দিত এমন কি মুখ দিয়ে সাপের বিষ বের করত। বেদে সমাজের শিশুরা স্কুলে পড়া ও কোন প্রকার স্বাস্থ্য সুবিদা নেবার সুযোগ পায় না। গত ১৯ জানুয়ারী জাতীয় প্রেস ক্লাবে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় শিক্ষা ও স্বাস্থ্যনীতি এবং দারিদ্র বিমোচন কৌশলপত্রের প্রেক্ষাপটে যাযাবর বেদে সমাজের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভার প্রধান অতিথি সংসদ সদস্য ও প্রথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার মো: ইউনুস বলেন, বেদেরা আমাদের সমাজে তাদের মৌলিক সকল অধিকার থেকে বঞ্চিত। একটি অংশকে বাদ দিয়ে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এবং বঞ্চিত এই গোষ্ঠীর উন্নয়নে সরকার উদ্যোগ গ্রহন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিঞ্জান বিভাগের অধ্যাপক এইচ কে এস আরেফিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়াম্যান আবু নাসের খান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শফিকুল কবীর, একশন এইডের ডেপুটি ম্যানেজার আজমীর হোসেন প্রমূখ।

গ্রাম বাংলা উন্নয়ন কমিটির উপদেষ্টা কবি ফারুক মাহমুদের সভাপতিত্বে আলোচনায়  অধ্যাপক এইচ কে এস আরেফিন বলে, বেদে আমাদের সমাজে বৈষম্যের স্বীকার। তারাকে বাঁচাতে শুধু সরকারেরসাথে সকলকে এগিয়ে আসতে হবে। তাদেরকে সমাজে সাধারন মানুষের ন্যায় জীবন যাপন করার সুযোগ করে দিতে হবে। তাদের অর্থিক অবস্থা উন্নয়নের জন্য পেশা পরিবর্তনের সুযোগ করে দিতে হবে।
আবু নাসের খান বলেন, বেদেদেরকে সমাজের মূল স্রোতে আসার সুযোগ করে দিতে হবে।
কবি ফারুক মাহমুদের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ। তিনি তার প্রবন্ধে বেদে সমাজের বর্তমান চিত্র তুলে ধরেন।