কোরবানীর বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ ডা. মিলন হত্যার বিচার দাবিতে বিএমএ' র আলোচনা সভা স্বল্প খরচে দরিদ্র মানুষকে চিকিৎসা দিন : প্রধানমন্ত্রী বাংলাদেশে ডায়াবেটিস পরিস্থিতি উন্নয়নে চতুর্মূখী কার্যক্রম দরকার যমজ বোন তৃষ্ণা ও কৃষ্ণা ভাল আছে

ল্যাবরেটরিতে কৃত্রিম মাংস তৈরির সম্ভাবনা

আমারহেলথ ডেস্ক: বিশ্ব জুড়ে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেড়েই চলেছে মাংসের চাহিদা। ক্রমবর্ধমান মাংসের চাহিদা মেটাতে এবার ল্যাবরেটরিতে কৃত্রিম মাংস তৈরির গবেষণা চালানো হচ্ছে বলে জানিয়েছে আমেরিকার সাউথ ক্যারোলিনা মেডিক্যাল ইউনিভার্সিটির জীববিজ্ঞানীরা।
গবেষণায় সফলতা আসলে বেঁচে যাবে অনেক প্রাণীর জীবন।
ইউনিভার্সিটির খ্যাতিমান বিজ্ঞানী ও টিস্যু বিশেষজ্ঞ ড. ভস্নাদিমির মিরোনভ জানান, তিনি ল্যাবরোটরিতে কৃত্রিম মাংস বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি একটি জটিল প্রক্রিয়া এবং এর জন্য বিপুল অর্থ প্রয়োজন। মার্কিন সরকারের পক্ষ থেকে তেমন কোন সাহায্য না পাওয়ায় গবেষণায় গতি কম। 
শুধু সাউথ ক্যারোলিনাতেই নয় নেদারল্যান্ডেও এ ধরনের গবেষণা শুরু হয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে এ গবেষণা সফল হলে খাদ্য সমস্যা সমাধানের পাশাপাশি মানব শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু চিকিৎসাতেও অভাবনীয় সাফল্য আসবে।
সূত্র: বিবিসি অনলাইন।