স্বাস্থ্যের সব খবর সবসময়
প্রতিবেদন: বাংলাদেশে এইডস ঝুঁকি বাড়ছেএইচ এম দিদার |
বিশ্বব্যাংক ও ইউএন এইডসের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন, ইউএনএইডস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর সেলিল পানাকাদান, আইসিডিডিআর,বি'র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্টিভ লুবে প্রমুখ। বিশ্বব্যাংক ও ইউএনএইডস যৌথভাবে এ প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, গত বিশ বছরে মাদকাসক্তদের মধ্যেই এইচআইভি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এছাড়াও বিদেশ থেকে আসা শ্রমিক, সীমান্ত এলাকার যৌনকর্মী ও সমকামীদের ক্ষেত্রে এই হার আশংকাজনক পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঝুঁকিবহুল ক্ষেত্রগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে আনা না হলে অবস্থা আরো মারাত্মক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে এইডস প্রতিরোধে যৌথ কর্ম পরিকল্পনা, জোরালো নজরদারি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য উন্নত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসা সেবার সুপারিশ করা হয়। |
গত ৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে 'টুয়েন্টি ইয়ারস অব এইচআইভি ইন বাংলাদেশ: এক্সপেরিয়েন্স অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে এইডস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। একই সিরিঞ্জের বহু ব্যবহার, সমকামিতা ও অরক্ষিত যৌনসংসর্গের কারণে দেশে এইডস ঝুঁকি ক্রমে বেড়েই চলেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য ও যাতায়াত বৃদ্ধির কারণে দেশে এইডস ঝুঁকি বাড়ছে বলে গবেষণাপত্রে জানানো হয়।
Copyright © 2009 |Amarhealth|