তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার ফসল হিসেবে সারা পৃথিবী আজ আমাদের হাতের নাগালে। প্রচলিত সীমানাপ্রাচীর ভেঙ্গে তথ্য পৌঁছে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে- প্রয়োজন মাত্র একটি ক্লিক। স্বাস্থ্য ব্যবস্থায় সারা পৃথিবীতেএসেছে যুগান্তকারী পরিবর্তন। সুস্বাস্থ্যের বার্তা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে অনেক অনেক ওয়েবসাইট। অথচ আমাদের দেশে এক আধটা ওষুধ এবং এতটুকু সচেতনতার অভাবে, এমনকি পুষ্টিহীনতায় মারা যাচ্ছে অসংখ্য শিশু। রোগীরা ডাক্তার পাচ্ছে না। ডাক্তার পাচ্ছে না ভাল কাজের পরিবেশ। সারাদিন দেশের সোনার ছেলেদের বিজ্ঞাপন চলছে, দেশে প্রতিদিনই আসছে নতুন নতুন চিকিৎসা। সঠিক তথ্য, পারস্পরিক সমন্বয়হীনতা, সচেতনতার অভাব সব মিলিয়ে স্বাস্থ্যসেবা আজ সাধারণের নাগালের বাইরে।
স্বাস্থ্যসেবা বদলে দেবো- এই প্রত্যয় নিয়ে কাজ করছে আমারহেলথ। আমারহেলথের আয়োজন
তোমাদের স্বাস্থ্য, তার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য মোট কথা আমাদের সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্যের সব খবর সব সময়- অনলাইন হেলথ নিউজ পোর্টাল, আমারহেলথ।
আমরা চাই সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
আমারহেলথ- এর সংবাদভিত্তিক সুবিন্যস্ত আয়োজনে আমাদের দেশের স্বাস্থ্যসেবা অচিরেই বদলে যাবে, এরকমই বিশ্বাস আমাদের।
স্বাস্থ্যসেবার সব ধরনের খবরাখবর আমারহেলথ সংগ্রহ করছে। স্বাস্থ্যসেবায় আমারহেলথ আনবে পরিবর্তনের আস্বাদ। কোনো এক প্রত্যন্ত গ্রামের অসুস্থ মানুষটিও আমারহেলথ- এর পরমাত্মীয়। যে কোনো স্বাস্থ্য সমস্যায় দিনরাত ২৪ ঘণ্টা আমারহেলথ থাকবে আপনার পাশে। স্বাস্থ্যের সব কথা আমাদের জানান। জানুন আমাদের। ক্লিক করুন- www.amarhealth.com
আমারহেলথ-এর হোমপেজে
ইমারজেন্সি বাটনটি হবে আপনার বিপদের সাথী।
বাসায় কেউ অসুস্থ হয়ে পড়লো, কোথায় চিকিৎসা নিতে যাবেন? বাসায় কি কি ব্যবস্থা নিলে ভালো হবে? প্রাথমিক চিকিৎসার ধারণাটুকু, বিপদের সেই মুহূর্তে কি করা ঠিক, কি করা যাবে না, অ্যাম্বুলেন্সের খোজ, রক্তের যোগাযোগ সব পাওয়া যাবে আমারহেলথ ইমারজেন্সিতে। টিপস পাবেন, পাবেন একটি ফোন নাম্বার- যেখানে একজন প্রশিক্ষিত চিকিৎসক আপনার রোগবালাইয়ের চিকিৎসা দেবেন। ইমেইল করতে পারবেন ক্রণিক যে কোনো সমস্যায়, এমনকি লাইভ চ্যাট করেও আপনি স্বাস্থ্যসেবা পাবেন।
একটি এক্সক্লুসিভ ভিডিও ম্যাটার থাকছে
যেখানে স্বাস্থ্যের বিভিন্ন নিউজ, ইন্টারভিউ, বিভিন্ন কোম্পনির প্রোফাইল, বিশেষ ব্যক্তির মতামত ভিডিও এবং টেক্সট আকারে প্রকাশিত হবে।
হোমপেজে আজ আমার ছবি
একটি দারুন উপস্থাপনা। যেখানে প্রতিদিনের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কথা একটি ছবির মাধ্যমে বলব আমরা। সেই ছবিটি হতে পারে কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা, সেবা পাওয়া না পাওয়ার কথা, বিশেষ কোনো সেবার চিত্রও এখানে স্থান পাবে।
একজন স্বনামধন্য চিকিৎসকের প্রোফাইল যাবে আজ আমার ডাক্তার কর্নারে। আমারহেলথ- এর পক্ষ থেকে থাকবে তার প্রতি লাল গোলাপ শুভেচ্ছা।
কিছু হেলথ রিপোর্ট যাবে স্পেশাল রিপোর্ট হিসেবে। এখানে সমসাময়িক গবেষনা প্রাপ্তি, এসময়ের বিশেষ রোগশোক নিয়ে খবর সংযুক্ত হবে।
স্বাস্থ্যবিষয়ক সব চাকরির খবর পাবেন আমারহেলথে।
স্বাস্থ্যের সব নিউজ, ইন্টারনেট হেলথ হোমপেজের অন্যতম আকর্ষণ হবে। হেলথ টিপস ও হেলথ টপিকস-এ থাকছে সাধারণ সচেতনতামূলক টিপস, বিভিন্ন জটিল রোগ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের আলোচনা এবং সুস্থ জীবন পরিচালনার জন্যে সঠিক দিক-নির্দেশনা।
অনলাইন জরিপ, স্বাস্থ্যটুন সবার উপরে মূল নিউজের স্ক্রল ম্যাটার থাকছে। থাকছে স্বাস্থ্য নিয়ে বিশেষ সম্পাদকীয়- একস্লিপ ।
আপনি আপনার যে কোনো কথা, আমারহেলথ সম্পর্কিত পরামর্শ, অভিযোগ আমাদের গেস্টবুকে জানাতে পারবেন। মেইল, চ্যাট অপশvনতো থাকছেই।
এছাড়াও হোমপেজে থাকছে হাসপাতাল, মেডিকেল কলেজ, পরিবেশ, বিনোদন, বিউটি ফিটনেস, ফার্মাসিউটিক্যালস, এনজিও, হেলথ পলিটিক্স, অমার গ্রুপ, লাইভ চ্যাট, ভিডিও গ্যালারি সম্পর্কিত বিশাল আয়োজনের লিংকবাটন।
লিংক পেজে যা যা থাকছে -
দেশের সব খবর-
দেশের সব নিউজ এজেন্সি, টিভি, পত্রিকা, রেডিওর ওয়েব লিংক রয়েছে এখানে। এক ক্লিকেই দেশ-বিদেশের সব খবর চলে আসবে আপনার সামনে।
হেলথ ইনস্টিটিউট
মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রোফাইল, সেসব ইনস্টিটিউটের কাজের মান, তাদের বিভিন্ন খবর, অভাব অভিযোগ উঠে আসবে হেলথ ইনস্টিটিউটে।
আমার ডাক্তার
এ পেজে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের যাবতীয় তথ্যাবলী, চিকিৎসা, রোগ নিরূপন, ডাক্তার সংগঠন ও বিভিন্ন ডাক্তারের প্রোফাইলের বিশাল সমাহার। বিভিন্ন সভা-সেমিনারের খবর প্রাধান্য পাবে। থাকবে চিকিৎসাবিদ্যায় উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা।
ফার্মাসিউটিক্যালস
পেজে সব ফার্মাসিউটিক্যালসের প্রোফাইল, খবরাখবর, নতুন ওষুধ নিয়ে ম্যাটার থাকবে। বিভিন্ন রোগের ওষুধ, ওষুধের গুনাগুন, বিভিন্ন ড্রব্যাক আমারহেলথ-ভিডিও টেক্সট ম্যাটারে উঠে আসবে।
আমার পরিবেশ
এ পেজে থাকছে পরিবেশ বিপর্যয়, দূষণ এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাবপরিবেশ নীতি, পরিবেশবাদী সংগঠনের প্রোফাইল। থাকবে স্বাস্থ্য ও পরিবেশ, পরিবেশ ও জীববৈচিত্র নিয়ে বিশাল সমাহার।
হেলথ পলিটিক্স
এ পেজে থাকবে রাজনীতিতে ডাক্তারদের ভুমিকা, জাতীয় পর্যায়ে ও ইস্যুতে ডাক্তারদের অবদান এবং বিএমএসহ বিভিন্ন ডাক্তার সংগঠনের প্রোফাইল ও খবরাখবর।
হেলথ এনজিও
এ পেজে থাকবে স্বাস্থ্যক্ষেত্রে এনজিওদের ভূমিকা, দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের টিকাদান কর্মসূচি, শিশু ও মাতৃস্বাস্থ্য ইত্যাদি বিষয়ক কাজ এবং দেশি-বিদেশি বিভিন্ন এনজিওর প্রোফাইল ও খবরাখবর।
আমার বিনোদন
এতটুকু বিনোদন আমাদের বেঁচে থাকাকে সার্থক সুন্দর করে তোলে। এ পেজে থাকছে বিভিন্ন তারকাদের স্বাস্থ্যভাবনা, তাদের স্বাস্থ্যসমস্যা, তারকা প্রোফাইল। প্রতিদিনকার বিনোদন খবরের সাথে থাকবে হলিউড, বলিউড, ঢালিউডসহ বিনোদন বিষয়ক সব ঘটন-অঘটন নিয়ে বিশাল আয়োজন।
বিউটি অ্যান্ড ফিটনেস
এ পেজে থাকছে বিউটি অ্যান্ড ফিটনেসের সকল খবরাখবর, খাবার ও সৌন্দর্য, ফিটনেস সরঞ্জাম, বিউটি পার্লার ও ফিটনেস সেন্টারের প্রোফাইল, প্রসাধনী ব্যবহারসহ ফিট ও কিউট থাকার সকল প্রকার দিক নির্দেশনা।
আমার চাকরি
স্বাস্থ্য সম্পর্কিত সব চাকরির তথ্য ও নির্দেশনা এখানে পাওয়া যাবে।
এছাড়া ওয়েব ডিরেক্টরিতে থাকছে দেশের বিশাল ইন্টারনেট ভাণ্ডারের সব তথ্য।
তাই আমারহেলথ মনে করে- অনলাইন এই আয়োজন বদলে দেবে দেশের স্বাস্থ্যসেবা।
|