জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার ঘোষণা

আমার হেলথ, ২৯ মে: বিরল, বিপদাপন্ন, বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও বন্যপ্রাণীর প্রজাতিসমূহ সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। ২৯ মে (শনিবার) সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ পুরস্কার প্রদানের কথা জানান।


বন্যপ্রাণী সংরক্ষণে ৩টি ক্যাটাগরিতে ১টি করে এ পদক প্রদান করা হবে। বিজয়ী ব্যক্তিকে ২ ভরি স্বর্ণের ১টি পদক, নগদ ৫০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হবে। আগামী ১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন।
বন্যপ্রাণী সংরক্ষণে প্রথমবারের মত বঙ্গবন্ধু জাতীয় পদক-২০১০ প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো, রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার এমেরিটাস প্রফেসর কাজী জাকের হোসেন ও খুলনা ডুমুরিয়ার উত্তর মিকশিমিল ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের পক্ষে আব্দুল খালেক গাজী। (শীর্ষ নিউজ অবলম্বনে এইচ এম দিদার)