
|
সায়েদাবাদ পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী |
প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে আড়াই বছর। প্রকল্পপের কাজ শেষ হবে ২০১২ সালের অক্টোবর মাস নাগাদ । এ প্রকল্পের মাধ্যমে পানি পরিশোধন হবে প্রায় আড়াই কোটি লিটার। বিশেষজ্ঞরা বলছেন, যথাসময়ে এ প্রকল্পের কাজ শেষ হলে নগরীতে পানি সঙ্কটের সমাধান হবে। বিদেশী সাহায্য সংস্থা ডানিডার সহায়তায় এক হাজার ১৪৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য ১৯৯৪ সালে সিদ্ধান্ত গ্রহণের প্রায় ১১ বছর পর স্থাপন করা হয়েছিল পানি শোধনাগার প্রকল্প-১। সিদ্ধান্ত গ্রহনের প্রায় চার বছর পর কাজ শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পানি শোধনাগার প্রকল্পের। বিএনপি সরকার আমলে কয়েক দফা এ প্রকল্পের টেন্ডার আহ্বান করে অনিয়মের কারণে পরবর্তীতে তা বাতিল করা হয়। তৃতীয় শোধনাগার প্রকল্প বাস্তবায়নের সময় পেরিয়ে গেছে আড়াই বছরের বেশি। প্রধানমন্ত্রী তৃতীয় প্রকল্প স্থাপনের ঘোষণা দিলেও নানা কারণে এ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এর আগে বিএনপি সরকার ২০০৫ সালের মধ্যে দ্বিতীয় পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। |
এইচ এম দিদার: রাজধানীর পানি সঙ্কট সমাধানে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় ফেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ এপ্রিল রাজধানীতে ওয়াসার উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2009 |Amarhealth|