জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

চট্টগ্রামের পানি সংকট মেটাতে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে চুক্তি

আমারহেলথ (২৬জুলাই, সোমবার): বাণিজ্যনগরী চট্টগ্রামে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ বাড়াতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ১শ’ ৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
সোমবার শের-এ-বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ দ্বি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাসতু খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস. তাহসিন সাঈদ চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ১৮৬.৫৯ মিলিয়ন ডলার। 
অবশিষ্ট ১৬.৫৯ মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার বহন করবে।  ডিসেম্বর ২০১৫ নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানা গেছে।
চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে ৪০ লাখ মানুষের দৈনিক পানির চাহিদা ৫০ কোটি লিটার। বর্তমানে ওয়াসা সরবরাহ করছে ২০ কোটি লিটার। প্রকল্প বাস্তবায়ন হলে এখান থেকে দৈনিক ৯ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যাবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূর করার ব্যাবস্থা করা হবে।