নাজিবুল্লাহ: রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিছে সম্মিলিত সামাজিক আন্দোলন। ২৭ মার্চ দুপুরে রাজধানীর শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানায়। এসময় সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা বলেন, ঢাকা শহরে পূর্বে পানি সংকট ছিল। কিন্তু সেই সংকট না মিটতেই এখন নতুন করে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র অভাব। রাজধানীর অনেক এলাকাতে অধিকাংশ সময় ওয়াসার পানিতে ময়লা আবর্জনা পাওয়া যাচ্ছে। আবার কোন কোন এলাকার ফুটানোর পরও পানি থেকে দূর্গন্ধ যাচ্ছে না।
বক্তারা আরও বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা না হলে যে কোন সময় রাজধানীতে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এমসয় তারা ওয়াসার দূর্নীতি তদন্তের জন্য সরকারের প্রতি আহবান জানান জানান। তারা বলেন, ওয়াসা ইচ্ছা করলে সারা ঢাকা শহরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পারে। কিন্তু তাদের সদিচ্ছার অভাবে তা হচ্ছে না। ওয়াসার কার্যক্রমে সরকারের সরাসরি তদারকিরও দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ অন্যান্নদের মধ্যে অংশ গ্রহণ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি শ্রী অজয় রায়, সহ সভাপতি শ্রী পংকজ ভট্রাচার্জ, সাধারন সম্পাদক মাওলা জসিম নাসিম, ঢাকা মহানগরী সভাপতি জাহিদুল ইসলাম মিলন প্রমূখ।
|