জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

ওয়াসার পানিতে দুর্গন্ধ, চরম হুমকির মুখে রাজধানীর মানুষের স্বাস্থ্য

এইচ এম দিদার

রাজধানীতে ওয়াসার সরবরাহ করা পানিতে ফের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধযুক্ত এ পানি নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী। একে তো পানি সংকট তার উপর দুর্গন্ধময়। এ পানি খাওয়া তো দূরের কথা সাংসারিক অন্যান্য কাজেও ব্যবহার করা যাচ্ছে না। নগরবাসীদের মধ্যে অনেকের ধারণা পয়ঃনিষ্কাশন লাইনের সাথে ওয়াসার পাইপের সংযোগ হওয়ায় এমন দুর্গতির সৃষ্টি হয়েছে। অবশ্য ওয়াসা কর্তৃপক্ষ এ ধরণের ধারণাকে অমুলক বলে আখ্যায়িত করেছেন।  কর্তৃপক্ষ সুত্রমতে রাজধানীর আশপাশের নদীর পানি হ্রাস পাওয়ায় নদী থেকে উত্তোলিত পানি শোধনে অতিরিক্ত কেমিক্যাল ও ব্লিচিং পাউডার ব্যবহা করা হচ্ছে। ফলে পানিতে এমন দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এ পানি ক্ষতিকর নয়, এমনকি খাওয়াও যেতে পারে বলে তারা দাবি করেছেন।
তবে ওয়াসার দেয়া তথ্য কিছুতেই মানতে রাজি নন ভুক্তভোগীরা। তারা বলছেন, ওয়াসা কর্তৃপৰ অপরিশোধিত, পচা ও দুর্গন্ধযুক্ত পানি খাওয়াচ্ছে নগরবাসীকে। পানি নিয়ে এই দুর্বিষহ ভোগান্তির পরিসমাপ্তি কামনা করেছেন অনেকেই। নবাবগন্জ  এলাকার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: বাবুল হোসেন আমার হেলথ' কে জানান, ওয়াসার পানিতে ভয়াবহ দুর্গন্ধ। ময়লাযুক্ত কালচে বর্ণের এ পচা পানি দিয়ে রান্না-বান্না, গোসলও করা যাচ্ছে না। টেপের মুখ খুললেই পানির পচা গন্ধ সারাবাড়িতে ছড়িয়ে পড়ে। পানিতে প্রচুর ফেনা হয়। পানি ফুটালে আরো কালচে বর্ণ ধারণ করে। ফুটানোর পরও পানি পান করা সম্ভব হয় না। প্রচন্ড তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করার পর অনেকটা ভমির উদ্রেক হয়। গত ১০ থেকে ১৫ দিন যাবৎ কেনা পানিতে চলছে যাবতীয় কাজকর্ম।

আমার হেলথ'  অনুসন্ধানে জানা জায়  রাজধানীর গোপীবাগ, জিয়ামাঠ, অভয়দাস লেন, কেএম দাস লেন, স্বামীবাগ, ওয়ারী, বনগ্রাম, নবাবপুর, মৈশুন্ডি, দোলাইখাল, ইসলামপুর, মিটফোর্ড, বাবু বাজার, সিক্কাটুলী, বংশাল, আরমানিটোলা, বাংলা বাজার, শাঁখারী বাজার, তাঁতীবাজার, লক্ষ্মিবাজার, বনগ্রাম, বাসাবো, নয়া পন্টন, ফকিরাপুল, কদমতলা, আহমেদবাগ, রাজারবাগ, মানিকনগরসহ আশপাশের এলাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার সৃষ্টি হচ্ছে। হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন, ভুক্তভোগীরা সংশিৱষ্ট কর্তৃপৰের কাছে অভিযোগ করেও কোন সুফল পাচ্ছেন না।

তবে ওয়াসার দুজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান ওয়াসার পাইপ লাইনগুলো বহু বছরের পুরনো। দীর্ঘ দিনেও সংস্কার না করায় পাইপের বিভিন্ন স্থানে  ফাটলের সৃষ্টি হতে পারে। সেখান দিয়ে স্যুয়্যরেজ কিংবা ড্রেনেজ লাইনের ময়লা আবর্জনা প্রবেশ করে ওয়াসার পানিকে দূষিত ও দুর্গন্ধময় করে তুলছে। ওয়াসার এই পানি পান করে নগরবাসী ডায়রিয়া, আমাশয়সহ নানা পেটের পীড়ায় ভুগছে।