জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

২০১২ সালের মধ্যে চট্টগ্রাম ওয়াসা পানির চাহিদা পূরণ করবে: ওয়াসা চেয়ারম্যান

আমারহেলথ (২৪ আগস্ট, মঙ্গলবার): আগামী ২০১২ সাল নাগাদ চট্টগ্রাম ওয়াসা মহানগরীর পানির চাহিদা পূরণে সক্ষম হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম. ফজলুল্লাহ।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিস কক্ষে অনুষ্ঠিত মেয়র মনজুর আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, বর্তমানে নগরীর পানির চাহিদা দৈনিক ৫০ কোটি লিটার হলেও ওয়াসা সরবরাহ করতে পারছে মাত্র ২২ কোটি লিটার। নগরীর প্রতিটি ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য ওয়াসা বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে।
বৈঠকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ, সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন, মো. সেকান্দর, ফরিদ আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।