জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭২ হাজার ভবন ধ্বংস হবে

২৯জুন, আমারহেলথ: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ঢাকায় প্রায় ৭২ হাজার দালান-কোঠা সম্পূর্ণ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ৮৫ হাজার বিল্ডিংয়ে মধ্যম বা তার চেয়েও বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। সরকারি দলের শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে সোমবার সংসদকে তিনি এ কথা জানান।
ড. আবদুর রাজ্জাক বলেন, ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা নেই। তবে ঢাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রা ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে।
তিনি বলেন, এ ধরনের ভূমিকম্পে ঢাকায় প্রায় ৭২ হাজার দালান-কোঠা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ৮৫ হাজার বিল্ডিংয়ে মধ্যম বা তার চেয়েও বেশি ক্ষতি হবে। ঢাকা সিটি করপোরেশনে অবস্থিত তিন লাখ ২৬ হাজার দালানা-কোঠার ওপর এই সমীক্ষা চালানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, রাতের বেলায় ভূমিকম্প হলে প্রায় ৯০ হাজার লোক হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং দিনের বেলায় ঘটলে হতাহতের পরিমাণ প্রায় ৭০ হাজার হতে পারে।