জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

‘উদ্ভিদ সংগনিরোধ বিল-২০১১’ পাস

আমারহেলথ (২০ মার্চ, সোমবার): উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদির সুরক্ষায় জাতীয় সংসদে ‘উদ্ভিদ সংগনিরোধ বিল-২০১১’ পাস হয়েছে। রোববার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদীয় কমিটির সুপারিশসহ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় বিরোধী দলের একাধিক সদস্যের বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এই আইনটি কার্যকর হলে অনুমতি ছাড়া কোনো উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি বা রফতানি করা যাবে না। এই আইন অমান্যকারী ব্যক্তি বা কোম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদ- বা ৫ লাখ টাকা অর্থদ- বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। আর কোনো কোম্পানির বিরুদ্ধে এই আইনে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই কোম্পানির প্রত্যেক পরিচালক, অংশীদার, প্রধান নির্বাহি, ম্যানেজার, সচিব বা অন্য কোনো কর্মকর্তা ও কর্মচারী বা প্রতিনিধি এজন্য দায়ী থাকবেন। একই সঙ্গে নিষিদ্ধ দ্রব্য হতে প্রাপ্ত অর্থ ও মুনাফা বাজেয়াপ্ত হবে।
বিলটি পাসের আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, উদ্ভিদ ও উদ্ভিদজাত দ্রব্যাদির আন্তর্জাতিক পরিবহনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পোকা-মাকড়, রোগ-বালাই অনুপ্রবেশ ও বিস্তার রোধ এবং উদ্ভিদ ও স্বাস্থ্যসুরক্ষার উদ্দেশ্যে এই বিল প্রণয়ন করা হয়েছে। এর আগে তিনি পহেলা ফেব্রুয়ারি সংসদে বিলটি উত্থাপন করেন।