জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

২০২২ সাল নাগাদ বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে বিশ্বব্যাংক

আমারহেলথ (২৯ জুলাই, বৃহস্পতিবার): ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। ‘বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন’-প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বন বিভাগ ও বেসরকারী সংগঠনের পক্ষ থেকে  সারাদেশে বিভিন্ন র‌লী, আলোচনা সভা, প্রদর্শণী ও নানা কর্মসূচী হাতে নেয়া হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয়, বন অধিদপ্তর, বিশ্ব ব্যাংক, মোবাইল ফোন কোম্পানী বাংলা লিঙ্ক ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বাঘ সংরক্ষণে ব্যাপক জনমত সৃষ্টির জন্য ঢাকা, খুলনা ও সাতক্ষীরা জেলা সদরে বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। এরপর সকাল সাড়ে ৯ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
এক হিসাবে দেখা যায়, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিলো ১,০০,০০০ এবং এ সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে ৩২০০টিতে দাঁড়িয়েছে। পৃথিবীর মাত্র ১৩টি দেশে এখন বাঘের অস্তিত্ব বজায় রয়েছে।  এগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ভূটান, নেপাল ও রাশিয়া। 
বন কর্মকর্তা তপন জানান, সুন্দরবনের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার এবং এই বনাঞ্চলে বাঘের ঘনত্ব পৃথিবীর সর্বাধিক। বাঘ আছে বলেই সুন্দরবনের জীব-বৈচিত্র্য সংরক্ষিত আছে এবং প্রাণীকুলের খাদ্যচক্র বিরাজমান আছে। এই বাঘ সম্পদ সংরক্ষণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সর্বাধিক গুরুত্ব দিয়েছে। 
তিনি বলেন, বাঘ সংরক্ষণে ২০০৯-২০১৭ সালের জন্য ওয়াইল্ড লাইফ ট্রাস্টের সহায়তায় বাংলাদেশ টাইগার অ্যাকশন প্লানসহ নানা পরিকল্পনা সরকারের রয়েছে। 
আশার কথা যে, ২০২২ সাল নাগাদ বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে বিশ্বব্যাংক ও গ্লোবাল টাইগার ইনিসিয়েটিভ নামের একটি সংস্থা। 
বন্য ও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা ইতিবাচক হলেও পরিবেশগত বিবেচনায় তা কতটা সম্ভব সেটা প্রশ্নসাপেক্ষ। গত শতাব্দীতে তিন প্রজাতির বাঘ বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে। এক সময়ে সারাবিশ্বে ৯ প্রজাতির বাঘের অস্তিত্ব ছিল। বর্তমানে কমে তা ৬ প্রজাতিতে নেমে এসেছে।