জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

পরিবেশ ছাড়পত্র ছাড়া ভাঙ্গা হবেনা আমদানিকৃত নতুন দুটি জাহাজ

আমারহেলথ (১৩ অক্টোবর, বুধবার): চট্টগ্রাম বন্দরে অবস্থানরত এমটিবিও এবং এমভি পার্দ্রী নামের আমদানি করা দুই জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া না ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওই দুটি জাহাজ কিভাবে আমদানি করা হয়েছে তা আদালতকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর, সমুদ্র অধিদপ্তরে এবং চট্টগ্রাম কালেক্টর কাস্টমকে জানাতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মো. ইমান আলী এবং বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেয়। বিদেশি এই দুটি জাহাজ ভাঙার জন্য চট্টগ্রাম বন্দরে আনা হলে মানবাধিকার সংগঠন বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতি (বেলা) গত ৩১ সেপ্টেম্বর হাইকোর্টে একটি কনটেমপ্ট পিটিশন দায়ের করে। এই পিটিশনের প্রেক্ষিতে আদালত চট্টগ্রাম পোর্টের পরিচালক জাফর আলম, শিপিং ইয়ার্ডের ডিএজি ফজলুর রহমান, শিপিং কেমিস্ট মোশারফ আশরাফ, চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এবং কাস্টমসের পরিচালক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে রুল জারি করে। রুলের শুনানি শেষে আজ আদালত এই নির্দেশ দেয়। বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতির পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট রিজওয়ানা হাসান।