জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

রুশ প্রেসিডেন্ট ও যোগ দেবেন জলবায়ু সম্মেলনে

এইচ এম দিদার

গতকাল ১০ ডিসেম্বর ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বিবৃতিতে বলা হয়, কোপেনহেগেনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ।

উল্লেখ্য আগামী ১৮ ডিসেম্বর কোপেনহেগেন সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জলবায়ু সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট মেদভেদেভ পরমাণু অস্ত্রসংক্রান্ত একটি চুক্তি সই করতে পারেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ পরাশক্তির রাষ্ট্রপ্রধানের অংশ গ্রহণের ফলে সন্মেলনের সাফল্য ও এর গ্রহন যোগ্যতা বাড়বে।