
আমারহেলথ (১৫ ফেব্রুয়ারী, মঙ্গলবার): পরিবেশ ও উন্নয়নের কাজ দুটোই এগিয়ে নিয়ে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে দেশ পরিবেশের ক্ষতি কাটিয়ে উঠার পাশাপাশি শিল্পোন্নয়ন কীভাবে সম্ভব সেদিকে নজর রেখেই কাজ করছে বর্তমান মহাজোট সরকার।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। পরিবেশের উন্নয়ন তরান্বিত করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা শুনিয়ে হাছান মাহমুদ বলেন, জাহাজভাঙা শিল্প, ইটের ভাটায় দূষণ কমাতে উন্নত জিগজাগ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সংরণ, বন্যপ্রাণী সংরণ আইন, ঢাকা বায়ু দূষণ রোধে ভ্যাকুয়াম কিনার ট্রাক প্রবর্তন, পাহাড় কাটা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, তিনটি বিভাগীয় শহরে পরিবেশ আদালত স্থাপন ইত্যাদি কার্যক্রম গ্রহণের মাধমে সরকার পরিবেশ ও উন্নয়নের মধ্যে সামঞ্জস্য রা করতে চায়। ডিআরইউ সভাপতি মোস্তাক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জামালউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক গ্যালমন সাফি। |