জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

২০১৬ সালের মধ্যে রাস্তায় নামবে পরিবেশ বান্ধব গাড়ি

আমারহেলথ ডেস্ক: ২০১৬ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাপানের মিতসুবিশি মোটরস পরিবশবান্ধব নতুন গাড়ির বিভিন্ন মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এ ছাড়া নতুন বাজারকে গুরুত্ব দিয়ে একে কেন্দ্র করেই পরিচালন মুনাফাও আগামী তিন বছরের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার মিতসুবিশির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, মোট আটটি মডেলের পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি তারা পর্যায়ক্রমিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে বাণিজ্যিক গাড়ি মিনিক্যাব-মিয়েভ সবার আগে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
জাপানের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা মিতসুবিশির আগে ২০০৯ সালে আই-মিয়েভ মডেলের প্রথম পরিবেশবান্ধব বাণিজ্যিক গাড়ি বাজারে ছেড়ে এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নিমান, টয়োটা ও ফোর্ডের চেয়ে এক ধাপ এগিয়ে যায়। নতুন মিনিক্যাব-মিয়েভ ২০১২ সালের এপ্রিল মাস থেকে বাজারে আসবে এবং এর মাধ্যমে মিতসুবিশি তাদের মুনাফা বাড়ানো ও বাজার দখলের কৌশল নিয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
প্রতিষ্ঠানটি আরো জানায়, ২০১৪ সালের মধ্যে তারা পরিচালন মুনাফার পরিমাণ বর্তমানের দ্বিগুণ বা ৯ হাজার কোটি ইয়েনে (১১০ কোটি ডলার) উন্নীত করার পরিকল্পনা করছে।

-এএফপি অবলম্বনে জাফর সাদেক শিবলী