
|
প্রচন্ড খরা পরিস্থিতিতেও গাছ বেচে থাকবে ! |
গবেষক দলের প্রধান হেলসিকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জ্যাকো ক্যাঙ্গাসজারভির ভাষায়, জিন সংক্রান্ত সমীক্ষায়এটি একটি তাৎপর্যপূর্ণ আবিষ্কার৷ এ আবিষ্কার উদ্ভিদ রক্ষায় নতুন দুয়ার উন্মোচন করেছে৷ এ ব্যাপারে আরো ব্যাপকভিত্তিক গবেষণা চালানো দরকার৷ আমার ধারণা আবিষ্কৃত নতুন জিন থিওরি ধানসহ অন্যান্য খাদ্য শস্য চাষাবাদেও ব্যবহৃত হতে পারে৷ আগামী দুই দশকের মধ্যে এটি বাণিজ্যিক চাষাবাদের অর্ন্তভুক্ত হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী৷ তার মতে, মরুঅঞ্চল তথা খরাপ্রবণ এলাকায় এ প্রক্রিয়া কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে সক্ষম৷ আর তাতে করে বর্তমান খাদ্য শস্য ঘাটতির একটা শান্তিপূর্ণ সমাধানও হতে পারে৷ অবশ্য একই সঙ্গে তিনি পরিবেশ বিপর্যয় তথা বৈশ্বিক উষ্ণতা নিয়ে নির্বিকার থাকার ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন৷ বিজ্ঞানের ছোট-খাটো আবিষ্কার হয়তো সহায়ক ভূমিকা রাখতে পারে৷ সার্বিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন তাতে খুব একটা আশা করা যায় না৷ আর পরিবেশের মতো ব্যাপকভিত্তিক বিষয় আরো জটিল প্রকৃতি চলে আপন নিয়মে৷ সেক্ষেত্রে কৃত্রিমতার ছোঁয়া কতটা কার্যকর তাও বিচার্য বিষয়৷ তাই উদ্ভিদ জগতের পাশাপাশি মনুষ্যবসতির জন্য উপযোগী পৃথিবী গড়ে তোলা একান্তই জরুরি৷ |
টেকসই উন্নয়নের পথে পরিবেশ-বান্ধব নতুনতর কিছু প্রযুক্তিএইচ এম দিদার |
আমেরিকার আদি অধিবাসীদের প্রজ্ঞায় বলা আছে এই পৃথিবী আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাই নি, বরং ধার করে এনেছি পরবর্তী প্রজন্মের কাছ থেকে; আর তাই পরবর্তী প্রজন্মকে একটি বসবাসযোগ্য ধরিত্রী উপহার দেওয়া আমাদের নীতিগত দায়িত্ব। এই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য অপচয়মূলক জ্বালানীনীতি, সম্পদের অপরিকল্পিত ব্যবহার, পানি সম্পদের অভাব, বিশ্ব জুড়ে জলবায়ুর পরিবর্তন ও বন উজাড় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে গভীর নজর দেয়া এখনই প্রয়োজন। অসতর্ক আশাবাদী হওয়ার আর সময় নেই। ২০২৫ সালের মধ্যে পৃথিবীতে অতিরিক্ত ২.৯ বিলিয়ন লোক পানীয় জলের অপ্রতুলতায় মারাত্মক ভুগবে। ২০৩০ সালের মধ্যে শক্তির প্রয়োজন বেড়ে যাবে ৬০ শতাংশ। তাই আমদের প্রয়োজন পরিবেশ বান্ধব নতুনতর অসংখ্য প্রযুক্তি যেগুলো আমদের প্রয়োজন পুরণ করবে একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবীর দ্বার কে উন্মোচন করবে। এমনতর গুরুত্ব পুর্ণ কিছু পরিবেশ বান্ধব প্রযুক্তির পরিচিতি এ লেখায় তুলে ধরা হল।
২. অঙ্গারীভূত-অম্লজান (CO2) এর কবর
৩.বাসার ছাদে বন বা ছাদবন:
|
পরিবেশ বান্ধব পৃথিবীর জন্য ১০ টি বড় আবিষ্কার |
প্রতিনিয়ত গ্রীন হাউজ গ্যাসের নির্গমনে বসবাসের উপযোগীতা হারাচ্ছে আমাদের সুজলা-সুফলা পৃথিবী । উন্নয়নের নামে উন্নত বিশ্ব প্রতিনিয়ত লক্ষ লক্ষ টন বিষাক্ত বর্জ্য ঢেলে দিচ্ছে পরিবেশে; আর তাই প্রতিদিনই পরিবেশ হয়ে উঠছে মানব কূলের বসবাসের অনুপোযোগী । দ্রুত হারিয়ে যাচ্ছে পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য । বিজ্ঞানীরা তাই এতদিন পর নজর দিয়েছেন পরিবেশবান্ধব পন্য ও যন্ত্রপাতি আবিস্কারে । সম্প্রতি এমন ১০ টি পরিবেশবান্ধব আবিস্কারের খোজ দিয়েছে বিজ্ঞান সাময়িকী scienceray.com সায়েন্স রে থেকে অনুবাদ করেছেন নাজমুস সাদাত, সম্পাদনা করেছেন ফয়সল আকবর
গ্রীন টাওয়ার
পরিবেশ বান্ধব ল্যাপটপ
সৌরচালিত পানির হিটার
পরিবেশ বান্ধব শিকাগো সেতু
ভাসমান পরিবেশ বান্ধব দ্বীপ লিলিপ্যাড Source: http://scienceray.com/technology/applied-science/10-fantastic-eco-friendly-inventions/10 Fantastic Eco-friendly Inventions |
Copyright © 2009 |Amarhealth|