
|
পলিথিন তৈরি |
তিনি জানান, খাজে দেওয়ান এলাকার হাজি গফুর প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির দুটি কারখানা ভবন ও একটি গুদাম সিলগালা করে দেয়া হয়। এছাড়া ১০জন কর্মচারীকে এই অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়। নিষিদ্ধ পলিথিন তৈরির অভিযোগে ইয়াদ প্যাকেজিংয়ে মালিক জসীম উদ্দিনকে ছয় মাসের কারাদন্ড, বিএস পদ্মা প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে অভিযানের খবর পেয়ে অপর ছয়টি কারখানার মালিক পালিয়ে যায়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন RAB এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ও মাহবুবা বিলকিস। এছাড়া এ অভিযানের সময় RAB মহাপরিচালক মনোয়ার ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান, ঢাকা বিভাগীয় পরিচালক শুকুমার বিশ্বাস ও র্যাব-১২ এর সদস্যরা উপস্থিত ছিলেন। |
১২ জুন, আমারহেলথ:
Copyright © 2009 |Amarhealth|