জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

আলোচনা সভায় বক্তারা

অবিলম্বে রাসায়নিক দ্রব্যের উৎপাদন বিপননে যুগোপযোগী নীতিমালা প্রণয়ণ করা হোক

০৭ জুন, আমারহেলথ ডেস্ক: অবিলম্বে রাসায়নিক দ্রব্যের উৎপাদন বিপণন ও গুদামজাতকরনে যুগোপযোগী নীতিমালা প্রণয়ণসহ বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। ০৭ জুন পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা), বাংলাদেশ রসায়ন সমিতি ও সেন্টার ফর এক্সিলেন্স এর উদ্দোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের সেন্টার ফর এক্সিলেন্স সম্মেলন কেন্দ্রে ‍‍"ম‍কিমবাজার, হাজারীবাগ ট্যানারী ও নিমতলীর ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সরেজমিনে পরিদর্শন প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন ও করণীয়' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সম্প্রতি বিভিন্ন শিল্প-কারখানা ও রাসায়নিক প্রতিষ্ঠানসমূহে বিপদজনক রাসায়নিক দ্রব্যাদির দায়িত্বহীন ব্যবহার  ও অব্যবস্থাপনার কারণে ফলে সৃষ্ট মর্মান্তিক দূর্ঘটনা। এবং ০৩ জুন রাত্রে নিমতলী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১৭ জনের প্রাণহানির কারণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স এর পরিচালক  ও বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি, অধ্যাপক এম. মুহিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউলাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, পবা চেয়ারম্যান আবু নাসের খান, প্রফেসর ড. জসীম উদ্দিন আহমদ, প্রফেসর ড. শাহনাজ হক হুসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ও এত হতাহতের জন্য দায়ী ছিল রাসায়নিক দ্রব্যের গুদামজাতকরনে অব্যবস্থাপনা। নিহত ব্যক্তিদের অনেকেই বিষাক্ত গ্যাসের কারনেই মৃত্যুবরন করেছেন। মুলত রাসায়নিক দ্রব্যের গুদামে ও আগুন ছড়িয়ে পড়ার ফলে আশে পাশে আরো কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুন ভয়াবহ রুপ লাভ করে কেড়ে নিল ১১৮ টি জীবন।

বক্তারা অবিলম্বে রাসায়নিক দ্রব্যের উৎপাদন, বিপণন, গুদামজাতকরণে যুগোপযোগী নীতিমালা প্রণয়ণ, প্রত্যেকটি রাসয়নিক কারখানায় এবং গুদামে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাথা এবং লোকলয়ে রাসায়নিক দ্রব্যাদির গুদামজাত করণ, বিপনন ও উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান।