জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

নৌপরিবহনে ধূমপানমুক্ত সাইন স্থাপন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

নাজিবুল্লাহ (২৪ আগস্ট, মঙ্গলবার): ধূমপানসহ তামাক আমাদের দেশের জনস্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ, খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বিধায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরালো করা দরকার। এজন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে তামাকের তিকর বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, সরকার সবসময়ই জনস্বাস্থ্য, জনস্বার্থসহ দেশের স্বার্থকে গুরুত্ব দেয়। জনস্বার্থে নৌ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এবং পরিবহনে ধূমপানমুক্ত সাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন তামাক যেহেতু তিকর, তাই যে আইন রয়েছে সে আইনের দুর্বলতা দূর করতে হবে।

সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ বাঁচাও আন্দোলন এর চেয়ারম্যান আবু নাসের খান,একলাব এর নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, নিরাপদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, বাংলাদেশ তামাক বিরোধী জোটর অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম মিলন, ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মাহবুবুল আলম ও ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান প্রমূখ।