জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

২শর বেশি নতুন জীবনের সন্ধান লাভ

আমারহেলথ (১১ অক্টোবর, সোমবার): পৃথিবীতে প্রাণের উদ্ভবের শুরু থেকেই চলছে এর বিবর্তন প্রক্রিয়া। প্রাকৃতিক এ নিয়মের মধ্যে পড়ে যেমন ধ্বংস হয়েছে বহু প্রাণ তেমনি সৃষ্টি হয়েছে বহু প্রজাতির। ক্রম বিবর্তনের ধারাবাহিকতার ফসল নতুন প্রাণের উদ্ভব যে এখনো থেমে নেই। পাপুয়া নিউগিনিতে তার যথার্থ প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সেখানে তারা ২শর বেশি নতুন প্রজাতির প্রাণের সন্ধান পেয়েছেন। এর মধ্যে ২৪ নতুন প্রজাতির ব্যাঙ, ১শ প্রজাতির মাকড়সা ও ১শ প্রজাতির বিভিন্ন পোকা ও উদ্ভিদ।
নতুন পাওয়া প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো গোলাপি চোখ গঙ্গা ফড়িং, সাদা লেজের ইদুর, ২ সেন্টিমিটার, লম্বা রঙ্গিন ব্যাঙ, বোতলমুখো বাদুর, হলুদ ডোরাকাটা ব্যাঙ ইত্যাদি। এ ব্যাপারে আমেরিকার ওয়াশিংটন ডিসিভিত্তিক সংগঠন কনভারভেসন ইন্টারন্যাশনাল রিসার্চ টিমের লিডার স্টিফেন রিচার্ড বলেছেন, আমাদের জন্য সবচেয়ে আতঙ্ক ও দুশ্চিন্তার বিষয় হলো বৈশ্বিক উষ্ণতা দূষণের ফলে পৃথিবীতে প্রাণী বৈচিত্র কমে যাওয়া। তাই আমরা নতুন নতুন প্রজাতির সন্ধানে এ রিসার্চ প্রজেক্ট গ্রহণ করেছি।