জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

দেশে মৃত নদীর সংখ্যা ১টি ও মৃত প্রায় নদীর সংখ্যা ৯৭টি- পানিসম্পদ মন্ত্রী

আমারহেলথ (২০ মার্চ, সোমবার): পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশে মৃত নদীর সংখ্যা ১টি এবং মৃত প্রায় নদীর সংখ্যা ৯৭টি।
রোববার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
মো. শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাবত্যা রয়েছে এমন নদীর সংখ্যা ২শ ১২টি। মো. আবু তালহার প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের ভরাট হয়ে যাওয়া নদী ও খাল পুনরুদ্ধারে একটি ডেভলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) প্রণয়নাধীন আছে। 
সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলামের প্রশ্নের জবাবে রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান সরকার সমগ্র দেশের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ নদ-নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং নামে ১৫ বছর মেয়াদী বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ৯৪২.১৫ কোটি টাকা ব্যয় সম্বলিত গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প, ১০২৮.১২ কোটি টাকা ব্যয় সম্বলিত ক্যাপিটাল পাইলট ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প, ৯৪৪.০৯ কোটি টাকা ব্যয় সম্বলিত বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের প্রকল্প, ১৩০৯.৮৮ কোটি টাকা ব্যয় সম্বলিত বাংলাদেশ নদী ডেজিংকল্পে ড্রেজার ও এনসিলারি ইকুপমেন্ট ক্রয় প্রকল্প এবং ৫৯.৫৩ কোটি টাকা ব্যয় সম্বলিত চন্দনা বারাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের কাজ চলছে।