স্টাফ রিপোর্টার: এই বছরের মে মাসে ঢাকায় একটি আঞ্চলিক জলবায়ু সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় কপ-১৬ সম্মেলনের আগে প্রস্তুতি হিসেবে এই আঞ্চলিক সম্মেলনটির আয়োজন করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত একটি দেশ হিসেবে বাংলাদেশ এটির ন্যয় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দেশ গুলোর অংশ গ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবে। জানা যায় ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে ঢাকাকে সহায়তা দিতে রাজি হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আঞ্চলিক সম্মেলনে কোন কোন দেশ অংশ নেবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর এতে অংশ নেওয়া সম্ভাবনা রয়েছে। গত ৭ ই মার্চ পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা দেখা করে এই সহায়তার ব্যাপারে আশ্বাস দেন। ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি কুসেরেট, ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সসহ বেশির ভাগ ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতেরা এ সময় উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা এই সম্মেলনটি একটি ফলপ্রসূ সম্মেলন হবে বলে আশা প্রকাশ করেন। তাঁরা এ ব্যাপারে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে কোপ-১৫ সন্মেলনের ব্যর্খতা গুলোকে আগামী মেক্সিকো সন্মেলনে ফলপ্রসু করার জন্য বাংলাদেশ এ সন্মেলনের আয়োজন করবে। পরিবেশ মন্ত্রণালয় সুত্রে জানা যায় জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থদেশ গুলোর অধিকাংশই এই সন্মেলনকে ইতিবাচকভাবে দেখছে।
|