
|
শিশু-কিশোরদের শারিরীক এবং মানসিক বিকাশে পর্যাপ্ত পার্ক ও মাঠের দাবি |
এসময় বক্তব্য রাখেন গ্রীন মাইন্ড সোসাইটির চেয়ারম্যান আমির হাসান, নগরবাসী সংগঠনের সভাপতি হাজী শেখ আনসার আলী, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের সভাপতি নাজিমউদ্দিন, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের সদস্য মোজাম্মেল হক পলাশ, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের সদস্য সুন্দরবাবুল, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের সদস্য আজাদ খান মজলিশ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সরকার বাজেদ সিদ্দিকী এবং পরিবেশ বাঁচাও আন্দেলনরে সদস্য মো: কাশেম । কর্মসূচীতে প্রত্যাশা, ডাব্লিউবিবি ট্রাস্ট সহ আরো আন্যান্য সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে। বক্তারা বলেন নগর পরিকল্পনায় যান্ত্রিক যানবাহন চলাচল, পার্কিংকে পরিকল্পনাবিদ ও সরকারী সংস্থাগুলো অগ্রাধিকার দিলেও মানুষের সুস্থ্যভাবে বাঁচাকে অগ্রাধিকার দেয় না। গাড়ী না থাকলেও প্রতিটি বাড়ীতে পার্কিং থাকা বাধ্যতামূলক। অথচ প্রতিটি বাড়ী ও এলাকায় শিশু থাকা স্বত্বেও খেলা ধূলা ও বিনোদনের কোন স্থান নেই। এই নগরে গাড়ী অপেক্ষা মানব শিশু উপেক্ষিত। সম্প্রতি ড্যাপ-এ উন্মুক্তস্থনের বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ০.১৩% যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বর্তমানে যে সীমিত সংখ্যক পার্ক এবং মাঠ আছে তা বিভিন্ন আযুহাত দখল এবং বণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। এভাবেই নগরবাসীর বিনোদনের সুযোগ সংকুচিত হয়ে পড়ছে। এবিষয়ে সরকারের সদয় দৃষ্টি প্রয়োজন। এছাড়া কোন মাঠ বা খেলার স্থান ব্যতীত কোন আবাসন প্রকল্পের আনুমোদন না দেয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি করেন। |
৩০জুন, (মঙ্গলবার) নাজিবুল্লাহ: শিশু-কিশোরসহ নগরবাসীর খেলাধুলা এবং বিনোদন স্বার্থে খেলার মাঠ, পার্ক এবং উন্মুক্তস্থানগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। খেলার মাঠ, পার্ক, উন্মুক্তস্থানের ইজারা প্রথা বাতিল করে রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতসহ খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ এর সঠিক প্রয়োগেরও দাবি জানান তারা। ৩০ জুন সকালে পরিবেশবাদী সংগঠনগুলো যৌথ আয়োজনে ইংলিশ রোড পার্কের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
Copyright © 2009 |Amarhealth|