জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ধারা সংবিধানে সংযোজনের দাবি শতাধিক উন্নয়ন সংগঠনের

আমারহেলথ (০৯ নভেম্বর, মঙ্গলবার): জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ধারা সংবিধানে সংযোজনের দাবি জানিয়েছে দুই শতাধিক উন্নয়ন সংগঠনের জোট গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান- সিএসআরএল। একই সঙ্গে  দ্রুততম সময়ে জলবায়ু সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইন এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দিতে আন্তর্জাতিক 
জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠায়ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতীকী জলবায়ু আদালতের বিচারক প্যানেল সংবিধানে জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারা যোগ করার সুপারিশের একদিন পর সিএসআরএল-এর পক্ষ থেকে এ দাবি তোলা হল।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জিয়াউল হক মুক্তা, স্টিয়ারিং কমিটির সদস্য শিরীন আখতার ও ফরিদা ইয়াসমিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্রিটেনের কুইন্স কাউন্সিলর রিচার্ড লর্ড, ডাচ অর্থনীতিবিদ পিটার কাস্টার্স, ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশের সমন্বয়কারী আনসার আহমেদ উল্লাহ্‌, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিন ও জলবায়ু বিজ্ঞানী ড. আহসান উদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, সোমবার প্রতীকী জলবায়ু আদালতের জুরি প্যানেল যে ১৫টি সুপারিশ করেছেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তার প্রতিটি সুপারিশের বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। তবে কিছু সুপারিশের বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।  
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য নিরাপত্তা, জাতীয় উন্নয়ন, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়ছে। সে কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলেও মন্তব্য করেন তারা।