জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জলবায়ু পরিবর্তনে ৪৪ কোটি টাকার ৪টি সরকারি প্রকল্প অনুমোদিত হয়েছে

আমারহেলথ (২৭ অক্টোবর, বুধবার): জলবায়ু পরিবর্তন বিষয়ক ফান্ডের ট্রাস্টি বোর্ডের ৬ষ্ঠ সভায় ৪৪ কোটি টাকার ৪টি সরকারি প্রকল্প অনুমোদিত হয়েছে। এছাড়া ২৮টি বেসরকারি প্রকল্পও আজকের সভায় নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে এনইসি সম্মেলন কক্ষে পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সভা শেষে পরিবেশ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ৪টি সরকারি প্রকল্পের মধ্যে বন অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি করে প্রকল্প রয়েছে। অনুমোদনপ্রাপ্ত সরকারি প্রকল্পগুলোর মধ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের চর আন্দার ও চর মন্তাজে বাঁধ নির্মাণের একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দুটি চরের এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে উন্নীত করা হবে।
ড. হাছান মাহমুদ আরো জানান, আজকের সভায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ফেলোশিপ এর অনুমোদন দেয়া হয়েছে। ফেলোশিপের আওতায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে প্রতি পিএইচডি গবেষককে প্রতিমাসে ১৫ হাজার এবং এমফিল গবেষককে ১০ হাজার টাকার বৃত্তি দেয়া হবে।
তিনি আরো জানান, ৪ হাজার এনজিও জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করতে আবেদন করেছিল। এর মধ্য থেকে ৩ হাজার ৬শ এনজিওকে বাছাই করা হয়েছে এবং ২৮টি এনজিও প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। তবে আরো যাচাই করে এসব এনজিওকে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে তিনি জানান।