জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জীব-বৈচিত্র্য বাঁচাতে হলে জলাভূমি রক্ষা করতে হবে - ড. আইনুন নিশাত

আমারহেলথ (০১ ফেব্রুয়ারী, মঙ্গলবার): বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত বলেছেন, জীব-বৈচিত্র্য বাঁচাতে হলে জলাভূমি রক্ষা করতে হবে। তিনি বলেন, জলাভূমির সঙ্গে জলের গভীর সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গেও জলাভূমির সম্পর্ক রয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব জলাভূমি দিবস ২০১১ পালন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 
সংগঠনের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সাবেক সচিব মার্গুব মোরশেদ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নাসির উদ্দিন বক্তব্য রাখেন।
আইনুন নিশাত বলেন, জলাভূমি সংরক্ষণের মাধ্যমে সরকার অনেক উৎপাদনমুখী পদক্ষেপ নিতে পারে। যেমন-হিজল ও কড়চ গাছ রোপণ, কড়চ গাছের তৈল উৎপাদন এবং হাওর রক্ষা করে মাছ উৎপাদন করা। এসব ব্যাপারে সরকারের ভূমিকা রাখা দরকার।
সাবেক সচিব মার্গুব মোরশেদ বলেন-মিডিয়া, সিভিল সোসাইটি ও সরকারকে জলাভূমি রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নাসির উদ্দিন বলেন, হাওরগুলো রক্ষা করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। হাওরগুলো যারা নিয়ন্ত্রণ করছে তাদের ওয়াটার লট হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, অবৈধভাবে দখলকৃত এসব হাওর উদ্ধারে সরকার পদক্ষেপ গ্রহণ করছে।