জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জলাবদ্ধতায় স্বাস্থ্যঝুকির আশংকা

জলাবদ্ধতার কারণে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটছে। যার ফলে স্বাস্থ্য ঝুঁকির আশংকা বৃদ্ধি পেয়েছে। জলাবদ্ধতা ঢাকার প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম। একটু ভারী বর্ষনে রাজধানীতে জলাবদ্ধতার সৃস্টি হয়। বৃদ্ধি পায় জনদূর্ভোগ। জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে পানি জমে। জমে থাকা পানিতে মশার প্রজনন হয়। মশার  ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডিপথেরিয়ারমত মরাত্বক রোগের জীবাণু বহন করে। এসব রোগ জনস্বাস্থের জন্য মারাত্বক হুমকি। জলাবদ্ধতায় ডোবা, জলাশয়, মানুষের পয়নিষ্কাশনের স্থান পানিতে ডুবে যায়। ফলে মানব বর্জ্য, ডস্টবিনের ময়লা পানিতে মিশে হয় একাকার। অনেক সময় ওয়াসার পানির লাইনে দূষিত পনি প্রবেশ করে। যার ফলে বিশুদ্ধ পানি পাওয়া হয় প্রায় অসম্ভব। দূষিত পানির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ে আশংকাজনকহারে। ডায়রিয়া, আমশয়, কলেরা, নিউমোনিয়া, হেপাটাইটিস-বি এর মতো মরাত্বক রোগের প্রধান কারণ বিশুদ্ধ পানির অভাব। দুষিত পানির কারণে স্বাস্থ্যসম্মত খাবারের সংকট দেখা দেয়। জলাবদ্ধতা রাজধানীর আর একটি প্রধান সমস্যা যানজটের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। যানজটের কবলে পড়ে ভোগান্তির স্বীকার হন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে মুমূর্ষু রোগীও। এমনকি হাসপাতাল যাত্রাপথে রোগীর মৃত্যুও হয়। রাজধানীর জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে কতৃপক্ষের অদক্ষতা ও উদাসীনতা। ওয়াসার ড্রেনেজ সিস্টেম যুগোপযোগী নয়। ভারী বর্ষণে দ্রুত পানি সরাতে সক্ষম নয় এগুলি। তার উপর ময়লা, আবর্জনায় বন্ধ হয়ে থাকে ড্রেনের মুখ। এছাড়াও অপরিকল্পিত নগরায়ণ জলাবদ্ধতার প্রধান কারণ। রাজধানীর চারপাশের নদীগুলি ও ওয়াসার অনেক জায়গা অবৈধ দখল হয়ে যাওয়ায় রাজধানীর জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির অভাব প্রকট আকার ধারণ করেছে। জলাবদ্ধতা নিরসণে রাজধানীকে অবৈধ দখলমুক্ত করতে হবে। পাশপাশি অপরিকল্পিত নগরায়ণরোধ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ণ করতে হবে। ওয়াসা, সিটি কর্পোরেশন ও রাজউকের কাজের মধ্যে সমন্বয় আনতে হবে। আর এসবের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে নিতে হবে। তা নাহলে জলাবদ্ধতা থেকে সৃষ্ট রোগের কারণে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হবের্। মনে রাখতে হবে সুস্থ সবল জনগোষ্ঠী ছাড়া কাঙ্খিত উন্নয়ন, দেশের দিনবদল সম্ভব নয়।