জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকির চিত্র নিরূপণের দায়িত্ব পেয়েছে আইসিডিডিআর’বি

জাফর সাদেক শিবলী
আমারহেলথ (০৯মার্চ, বুধবার): জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকির চিত্র নিরূপণের দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা সেন্টার (আইসিডিডিআর’বি)। এ উদ্দেশ্যে গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি টিম। পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন টিমের সদস্যরা। আগামী জুনের মধ্যে ঝুঁকি নিরূপণের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন টিমের সমন্বয়কারী আইসিডিডিআরবি’র উর্ধতন বৈজ্ঞানিক ডা. মুশতাক হোসেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েত উল্ল্যাহ জানান, জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে। তার প্রেক্ষিতে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির মোকাবেলাও করে যাচ্ছে সরকার। তবে নানা কারণে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ করতে পারিনি আমরা। এ জটিল কাজ সম্পাদনের দায়িত্ব আইসিডিডিআরবি’কে দেয়া হয়েছে। এ উদ্দেশ্যে একটি টিমও গঠন করা হয়েছে। খুব শীঘ্রই ঝুঁকির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে বলে তিনি মনে করেন। 
স্বাস্থ্যঝুঁকি নিরূপণের জন্য দায়িত্বপ্রাপ্ত দলের সমন্বয়কারী হলেন আন্তর্জাতিক রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সেন্টারের (আইসিডিডিআর’বি) উর্ধতন বৈজ্ঞানিক ডা. মুশতাক হোসেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিরূপণের জন্য আইসিডিডিআরবি’কে দায়িত্ব দিয়েছে সরকার। ১০ সদস্যের এ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
ওই দশকে কী কী রোগের প্রাদুর্ভাব ছিল, বর্তমানে সেগুলোর কী অবস্থা, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ইতোমধ্যে আমরা কলেরা, ডায়েরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়াসহ মোট ৭টি রোগ চিহ্নিত করেছি।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশে মারাত্মক পানিজনিত সমস্যা বিদ্যমান। আর জলবায়ুর পরিবর্তন এ সমস্যাকে আরও ঘনীভূত করেছে। গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং জনস্বাস্থ্য উন্নয়নের সুযোগ রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রায় সকল পরিবেশগত ও সামাজিক বিপর্যয় চূড়ান্তভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। জলবায়ু পরিবর্তন এ অঞ্চলের সকল দেশের ওপর প্রভাব ফেলবে। স্বাস্থ্যক্ষেত্রে বিদ্যমান অসমতার কারণে সৃষ্ট ব্যাপক প্রতিবন্ধকতা নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট সক্ষম নয়।
ডক্টরস ফর হেলথ এ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক রশিদী-ই-মাহবুব জানান, জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই বাংলাদেশের। বিদ্যমান জনস্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তনে সৃষ্টি স্বাস্থ্যঝুঁকির বিষয়টির মধ্যে পার্থক্য রয়েছে। জলবায়ু পরিবর্তনে নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে।