জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

ইতিহাসের সবচেয়ে বেশি গরমের বছর ২০১০- আমেরিকার 'ক্লাইমেট এজেন্সির' ঘোষণা

এইচ এম দিদার:  স্মরণকালের ইতিহাসের মধ্যে ২০১০ সালকে ক্লাইমেট এজেন্সি সবচেয়ে বেশি গরমের বছর হিসেবে উল্লেখ করেছে। আমেরিকার ক্লাইমেট এজেন্সি এ ঘোষণা দিয়ে বলেছে, এ বছরের প্রথম ৪ মাসের তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বিংশ শতাব্দীর এ সময়ের চেয়ে গড়ে ০.৬৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 এজেন্সি তাদের সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করে। তারা আরও জানায়, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন- সারা বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। তবে এপ্রিল মাসে এ তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। এ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস (৫৮.১ ডিগ্রি ফারেনহাইট) দ্য ন্যাশনাল ওসেনিক অ্যান্ড এটমোসফিয়ারিক এডমিনিস্ট্রেশন (এনওএএ) জানায়, বিংশ শতাব্দীর এ এপ্রিল মাসে তাপমাত্রা ছিল গড়ে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

এ বছরের এপ্রিল মাসে গত শতাব্দীর এ সময়ের এপ্রিল মাসের চেয়ে ০.৭৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল।

তারা আরও জানায়, জানুয়ারি থেকে এপ্রিল মাসে ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস (৫৬.০ ফারেনহাইট), যা বিংশ শতাব্দীর এ সময়ের তুলনায় ০.৬৯ ডিগ্রি সেলসিয়াস (১.২৪ ফারেনহাইট) বেশি। আর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বিংশ শতাব্দীর এ সময়ের তুলনায় ০.৫৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এ সংবাদ পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সত্যিকারার্থেই হুমকি বলে মনে করছে পরিবেশ বিদরা।