জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

প্রধানমন্ত্রী আজ রাতে কোপেনহেগেনে যাচ্ছেন

এইচ এম দিদার ( বি বি সি আবলম্বনে)

এইচ এম দিদার: একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতা হিসেবে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাত সাড়ে ১০টায় আমিরাত এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটযোগে রওনা হবেন। দুবাই ও লন্ডন হয়ে ডেনমার্কের কোপেনহেগেনে ১৫ ডিসেম্বর স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে তার পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা.আফম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি ও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়সহ ৩৩ জন সফরসঙ্গী এ যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কোপেনহেগেনের হোটেল রেডিসন ব্লু- রয়েলে অবস্থান করবেন। ১৬ ডিসেম্বর তিনি সিওপি-সিএমপির যৌথসভায় অংশগ্রহণ করবেন। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী কমিউনিটি রিসিপশনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৭ ডিসেম্বর পুনরায় তিনি সিওপি-সিএমপির যৌথসভায় অংশগ্রহণ করবেন এবং রাতে বিশ্ব নেতাদের সঙ্গে ইউএনএফসিসিসি’র নির্বাহী সচিবের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। রাতে ডেনিস রাজপ্রাসাদে ডেনমার্কের রানীর দেয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ১৮ ডিসেম্বর সকালে সম্মেলনে ডেনিস প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব বক্তব্য রাখবেন। ওই সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ’ শীর্ষক অলোচনা সভায় বক্তব্য দেবেন। ২০ ডিসেম্বর কোপনেহেগেন থেকে রওনা হয়ে লন্ডন ও দুবাই হয়ে ২১ ডিসেম্বর বিকাল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।