জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

খাওয়ার পানির সংকট কমাবে কুয়াশার পানি

আমারহেলথ (১৮ আগস্ট, বুধবার): ঘন কুয়াশায় দুর্ভোগ যে কতটা বাড়িয়ে দেয় তা শীতকালে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পায়। এর প্রভাবে অনেক সময় ভেঙে পড়ে দেশের যাতায়াত ব্যবস্থাও। কিন্তু এ কুয়াশা উদ্ভিদের পাশাপাশি মানুষের জন্য বয়ে আনে মঙ্গল। কারণ, ঘন কুয়াশা খাবার পানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
জার্মানির একদল বিজ্ঞানী এ বিষয়ে গবেষণা করছেন। তারা পরীক্ষা করে দেখেছেন, কুয়াশা থেকে সংগৃহীত পানির গুণাগুণ খুবই ভালো। বিজ্ঞানীরা মনে করছেন, বিশ্বে খাবার পানির যে সংকট চলছে তা অনেকটাই লাঘব করবে ঘন কুয়াশা। যেখানে প্রচণ্ড কুয়াশা রয়েছে কিন্তু খাবার পানির ব্যাপক সমস্যা তাদের ক্ষেত্রে তো কথাই নেই। কুয়াশা থেকে এ পানি সংগ্রহ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন জাল। তবে জাল দিয়ে পানি সংগ্রহের কাজটি যে একেবারে সহজ তা কিন্তু নয়। কারণ, এ পানি সংগ্রহের জন্য ব্যবহৃত জালটিকে সঠিকভাবে স্থাপন ও দেখাশোনা না করতে পারলে তেমন সফল হওয়া সম্ভব নয়। তবে এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিলে কাজটি কঠিন নয়। ইতিমধ্যে জার্মানির একটি সংস্থার সাহায্যে সে দেশের কয়েকটি ছোট পরিবার ও বিভিন্ন স্কুলে কুয়াশা থেকে পানি সরবরাহ করে নিত্য প্রয়োজনীয় কাজ চালানো হচ্ছে।
সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘন কুয়াশাপ্রবণ এলাকায় একটি জালের সাহায্যে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ১৭০ লিটার পানি সংগ্রহ করা সম্ভব। তাছাড়া এ পদ্ধতি ব্যবহারে তেমন খরচ নেই। 
এ বিষয়ে বহুদিন ধরে গবেষণা করছেন জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অটো ক্লেম। তিনি জানান, গ্রীষ্মপ্রধান দেশগুলোতে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে জাল ব্যবহার করা হয় তা দিয়েই খুব সহজে এ কাজ করা সম্ভব।