জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

ধামরাইয়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে

আমারহেলথ (০৩ মার্চ, বৃহস্পতিবার): সাভারের পর এবার ধামরাইয়ে মুরগির এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (বার্ড ফ্লু) ছড়িয়ে পড়েছে। উপজেলার বাড়িগাঁও গ্রামের অঞ্জলী পোল্ট্রি খামারে বুধবার অজ্ঞাত রোগে পাঁচ শতাধিক মুরগির মৃত্যুকে কেন্দ্র করে আশপাশে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুরগির রোগ সম্পর্কে নিশ্চিত হতে মৃত মুরগির নমুনা ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এন-৫) ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হলে স্থানীয় পশুসম্পদ অধিদপ্তর ওই খামারের ২ হাজার ৫০টি মুরগি নিধনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, অঞ্জলী পোল্ট্রি খামারের মৃত মুরগির নমুনা সংগ্রহ করে বুধবার তা কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয়।