জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

ইইউ জলবায়ু তহবিল অঙ্গীকার প্রত্যাখ্যান উন্নয়নশীল দেশগুলোর

এইচ এম দিদার ( এএফপি অবলম্বনে)

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবেলায় ৭ শ' ২০ কোটি ইউরো সহায়তা দেয়ার অঙ্গীকারকে অপর্যাপ্ত হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে উন্নয়নশীল দেশসমূহ । এর আগে গত ১২ ডিসেম্বর ইইউ নেতৃবৃন্দ ব্রাসেলসে এক সম্মেলনে তিন বছর মেয়াদে এই পরিমাণ অর্থ দেয়ার অঙ্গীকার করেছে।

গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের ব্যাপারে একটি নতুন চুক্তিতে পোছার  লক্ষ্যে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য ১২ দিনব্যাপী সম্মেলনে ১১০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেয়ার এক সপ্তাহ আগে এ বিষয়ে চুক্তি হয়েছে। এ অঙ্গীকার কে কেন্দ্র করে এ সন্মেলনের পক্ষগুলোর মধ্যে পুনরায় মতানৈক্য ও সন্দেহের সৃষ্টি হচ্ছে। কোপেনহেগেনে ৭৭ জাতি গ্রুপ অর্থাৎ চীনসহ ১৩০টি দেশ বলেছে, এই প্রস্তাব দীর্ঘ মেয়াদী আর্থিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টির সমাধানের ব্যাপারে ব্যর্থ হয়েছে।

 সুদানের লুমুম্বা স্টানিসলাউস দিয়া-পিং বলেছেন, 'আমি মনে করি এটি কেবল অপর্যাপ্তই নয় বরং তারা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের ব্যাপারে আরও বেশি অবিশ্বাসের জন্ম দিয়েছে।' তিনি আরও বলেন, 'আমাদের মনে হচ্ছে যে ইউরোপীয় নেতৃবৃন্দ এমন আচরণ করছেন যেন জলবায়ুর ব্যাপারে তারা সন্দিহান। মূলত তাঁরা বলছেন যে এই সমস্যাটি নেই এবং তাই তাঁরা কোন অর্থ দিচ্ছেন না।

অন্যদিকে এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেও দেখেছেন অনেকে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান ইভো দ্য বোয়ের বলেছেন, 'ঘটনা হচ্ছে যে ইইউ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছে, যা এই প্রক্রিয়ায় যথেষ্ট উৎসাহ যোগাবে এবং এখন আমরা দেখব অন্যান্য ধনী দেশ কি পরিমাণ অর্থ দিতে যাচ্ছে। ইইউ'র ২৭টি সদস্য দেশের প্রত্যেকেই অবদান রাখবে। ব্রিটেন ১২০ কোটি পাউন্ড দেবে।