জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

বাড়ছে শীতের প্রকোপ

জাফর সাদেক শিবলী , আমারহেলথ (২৬ ডিসেম্বর, রবিবার): শীতে কাঁপছে সারাদেশ। বাড়ছে রোগব্যাধি। গত এক সপ্তাহ ধরে দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যার কারনে হাসপাতালগুলুতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
এ বছর দীর্ঘ সময় নিয়ে রাজধানীতে অনুভূত হচ্ছে তীব্র শীত। আর নগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। আর এক থেকে দু'ডিগ্রী সেলসিয়াস নিচে নামলেই রাজধানীবাসীকে চরম দুর্ভোগে পড়তে হবে। দিনের অধিকাংশ সময় এবং রাতভর কনকনে শীতের যন্ত্রণা পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। গরম কাপড়ের দাম কমেনি। ফুটপাথের ভাসমান লোকদের কষ্টের শেষ নেই। দেশের বিভিন্ন স্থানে শীতে মৃত্যুর ঘটনাও ঘটছে। দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে আসছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য যতই কমবে, শীতের তীব্রতা ততই বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আগামী জানুয়ারিতে বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। 
আবহাওয়া অফিস জানায়, এ মুহুর্তে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। টাঙ্গাইল, রাজশাহী, ঈশ্বরদী, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে চলতি মাসের বাকি দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 
আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝরাতে সকল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হাল্কা বা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।
জানুয়ারিতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা বা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস জানায়। শীত মোকাবেলায় সাধারণ মানুষের আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে, আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হাল্কা বা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।