আমারহেলথ(২৮আগস্ট,শনিবার): পরিবেশ রক্ষার কার্যক্রমকে আরো বেগবান করতে এ আন্দোলনকে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষার কার্যক্রম আরো বেগবান হবে।
শনিবার সকালে বুয়েটের উপাচার্য এএমএম শফিউল্লাহ তার কার্যালয়ে বাংলার পরিবেশ মুখপত্র শীর্ষক পরিবেশ বিষয়ক কার্যক্রমের ওয়েব পোর্টাল উদ্বোধনকালে একথা বলেন।
অনুষ্ঠানে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, ইনফোবেস চেয়ারম্যান আবুল হাসানসহ পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়েব পোর্টালের উদ্যোগ সম্পর্কে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, এটি একদল পরিবেশবাদী ও আইটি বিশেষজ্ঞ তরুণের স্বেচ্ছাসেবী উদ্যোগ। এ পোর্টালে পরিবেশ রক্ষায় বিভিন্ন সমস্যা ও সমাধান তুলে ধরার পাশাপাশি পরিবেশ ও সামাজিক আন্দোলন তথ্যগুলো স্থান পাবে।
|