জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

এবারের বাজেটে নদী ড্রেজিংয়ে ১০০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখছে সরকার

আমারহেলথ ডেস্ক:  ২০১০-১১ অর্থ বছরের  বাজেটে দেশের নদী ড্রেজিং করার কাজে ১০০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ বিষয়ে সংক্ষিপ্ত এক বিবরণীতে এ তথ্য জানা যায়।

দেশের নদীসমূহের নাব্যতা কমে যাওয়ায় জাহাজ, লঞ্চসহ নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। এমতাবস্থায়, নদী খনন ও অন্যান্য সংস্কার কাজে নৌ পরিবহন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য পৃথক বরাদ্দের প্রস্তাব থাকবে।

তাছাড়া এ বরাদ্ধের আলোকে ঢাকার চারপাশের নদীগুলোকেও অর্ন্তভুক্ত করা হবে। রাজধানীর চলমান পানি সংকট মোকাবেলায়ও এই বরাদ্ধ ভুমিকা রাখতে পারে।

সুত্র মতে জানা যায় শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দুই সরকারের যে যৌথ ইশতেহার, তদনুযায়ী নৌ ট্রানজিট বাস্তবায়ন ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের সঙ্গে বুড়িগঙ্গা নদীর নৌপথে জাহাজ চলাচলের সুবিধা বাড়াতে নদী ড্রেজিং করারও পরিকল্পনা নেয়া হচ্ছে।। এখন এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প প্রস্তুতের কাজ চলছে। এসব প্রকল্প এখনো একনেকে অনুমোদন না হওয়ায় থোক বরাদ্দের মাধ্যমে বাজেটে টাকার সংস্থান রাখা হচ্ছে।