
আমারহেলথ (১৫মার্চ, বুধবার): বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বন প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়নে সরকার ২০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।
মঙ্গলবার আগারগাঁও বন ভবনে বাংলাদেশ বন প্রহরি কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
বন প্রহরি কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান বন সংরক্ষক ইস্তিয়াক উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, অস্ত্র ও অন্যান্য দিক দিয়ে বনদস্যুরা বন প্রহরিদের চেয়ে অনেক এগিয়ে। তাই বন প্রহরিদের দায়িত্ব পালনে কষ্ট এবং ঝুঁকির বিষয়টি সরকার বিবেচনা করে সমাধানের চেষ্টা করছে। |