আমারহেলথ (২৪জুলাই, শনিবার): ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবিলম্বে সব ধরনের অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে একটি সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নগরীর জলাবদ্ধতা, পানি-গ্যাস সংকট, যানজট, ভূমিকম্প ঝুঁকিসহ বিদ্যমান সব সমস্যা সমাধান সম্ভব।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ভূমি দস্যুদের হাত থেকে ঢাকা শহর রক্ষায় ‘দৈত্য সমাবেশ ও গণপ্রতিরোধ’ শীর্ষক এক অবস্থান কর্মসূচিতে পরিবেশকর্মীরা এ সব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের ব্যানারে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন কর্মসূচিতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী ঢাকার ৮১০২৪ দশমিক ২১ একর এলাকা বন্যাপ্রবণ। এর জন্য গুটি কয়েক ভূমিদস্যু ও সরকারের কিছু অসাধু কর্মকর্তা দায়ী। নগরায়নের নামে ভূমিদস্যুরা একের পর এক পুকুর, ডোবা, খাল-বিল, নদী-নালা, জলাধারগুলো ভরাট করছে।তাদের দৌরাত্ম্যে বিপর্যয়ের মুখে ঢাকা শহর। তাই একটি সুষ্ঠ পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে না।
বক্তারা আরো বলেন, অপরিকল্পিত উন্নয়ন যদি চলতে থাকে তা ঢাকা মহানগরীকে বাস অযোগ্য জঞ্জালে পরিনত করবে। আমাদের এখনই সুষ্ঠু ব্যবস'াপনা ও পরিকল্পিত উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। ডিটেনল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) হচ্ছে তারই সূচনা। নগরীর সব জলাশয় রক্ষা করে করে দ্রত ড্যাপ বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।
অনুষ্ঠানে জলাধার রক্ষা আন্দোলনের সাঈদ মুন্না, প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, নিরাপদ-এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সিটিজেন রাইটস মুভমেন্ট এর তুষার রেহমান, সিরাক বাংলাদেশ-এর নির্বাহি পরিচালক ব্যারিস্টার এসএম সৈকত, মেড-এর নির্বাহি পরিচালক রফিকুল ইসলাম সবুজ, গ্রীণ বেল্ট ট্রাস্ট-এর মহাপরিচালক জসিম কাতাবী, জিও নিক্স-এর প্রধান নির্বাহী শংকর রায়, সাংবাদিক মশিউর রহমান রুবেল, গ্রীণ মাইন্ড-এর সাধারণ সম্পাদক আমির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
|