বিগত কয়েক দশকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মারাত্বক ক্ষতি সাধিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশের উন্নয়নের জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি হওয়া সত্বেও শহরের বায়ু ও শব্দ দূষন, গৃহস্থালী ও মেডিকেল বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ন, অপরিশোধিত শিল্প বর্জ্যের নিঃসরন, দেশব্যাপী ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ ভূউপরিস্থ পানির ক্রমবর্ধমান দূষন, নদ নদীর নাব্যতা হ্রাস ও দখল দূষন, উপকূলীয় পরিবেশ ধ্বংশ, জলাশয় ভরাট, পাহাড় কাটা, বনভূমি উজাড়, জীব বৈচিত্র হ্রাস, খাদ্যদ্রব্য ও ওষুধে ভেজাল প্রভৃতি সীমিত না হয়ে বরং বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে চলেছে। অন্যদিকে বিশ্বব্যাপী গ্রীনহাউজ গ্যাসের ক্রমবর্ধমান নি:সরনে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যপী প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এবং সব মিলিয়ে আমরা এক ভয়াবহ পরিবশে বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছি। পরিবেশের বর্তমান সংকট জনক পরিস্থিতি মোকাবলোর জন্য বাংলাদেশের সকল পরিবেশ সচেতন ও পরিবেশবাদী সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যাক্তির ঐক্যবদ্ধ্য এবং জোরালো প্রচেষ্টা চালানোর উপলব্ধি থেকেই ২০০০সালের ১৪-১৫জানুয়ারী ঢাকায় বাংলাদেশের পরিবেশ বিষয়ে ’আন্তর্জাতিক সম্মেলেন ২০০০ আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম সারির বুদ্ধিজীবী এবং দেশপ্রেমীদের সমন্ময়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জন্ম হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)
প্রতিষ্ঠ জানুয়ারী ১৪-১৫, ২০০০ সাল
সভাপতি : অধ্যাপক মোজাফফর আহমেদ
সম্পাদকমন্ডলী: কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ও ৭ জন সম্পাদক যুগ্ন সম্পাদক সমন্ময়ে ৮ সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলী গঠিত।
সদর দপ্তর : লালমাটিয়া, ঢাকা
তহবিল প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ এনভরনমেন্ট নেটওয়ার্ক (বেন) বাপাকে নিয়মিত আর্থিক সহায়তা দেয়। বাপা তার সুহৃদ সদস্যদের অনুদান গ্রহন করে।
ই-মেইল: bapa@sdnbd.org
ওয়েবসাইট: www.bapa.org.bd |
|