০৫জুন, (আমারহেলথ): প্রকৃতির প্রতি অবহেলা, জমিতে কীটনাশক ব্যবহার,ক্রমান্বয়ে নদী-খাল ভরাট,অসচেতনতার সাথে নদীতে বর্জ্য ফেলা, বৈশ্বিক গ্রীন হাউস নি:সরনের ফলে প্রকৃতি আজ মারাত্মক হুমকিম সম্মুখীন। অনতিবিলম্বে গ্রীন হাউস নি:সরন হ্রাস ও নদীগুলোতে বর্জ্য নি:সরন বন্ধ করতে হবে। অন্যথায় প্রকৃতি আমাদের প্রতি প্রতিশোধমুলক আচরন করবে। গত ৪ জুন সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়েজিত বাংলাদেশ সার্বিক পরিবেশ বিপর্যয় রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহনের দাবিতে “নাগরিক সমাবেশে” বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে তিনি আরো বলেন, সারা পৃথিবীর মত বাংলাদেশ ও আজ পরিবেশ সংকটের সম্মুখীন। পরিবেশ সংরক্ষন ও টেকসই উন্নয়ন আমাদের সার্বজনীন দাবী।পরিবেশের এই সংকটের কুফল আজ সকলকেই ভোগ করতে হচ্ছে। অচিরেই প্রকৃতি প্রতিশোধ পরায়ন হয়ে উঠবে।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ডা. মো: আব্দুল মতিন সাধারন সম্পাদক (বাপা),জাকির হোসেন যুগ্ম সাধারন সম্পাদক(বাপা), ডক্টরস ফর হেলথ এন্ড ইনভাইরনমেন্ট সাধারন সম্পাদক ডা. শাকিল আকতার প্রমুখ।
সমাবেশে অধাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে বক্তরা বলেন, শহর, গ্রামের মানুষ আজ পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন। তবে সচেতন নয় আমাদের সমাজের বিত্তশালী, রাজনৈতিক ক্ষমতাশালী,শিল্পপতি,ব্যবসায়ী ও প্রসাশনিক ব্যক্তিবর্গ। এই ধরনের ব্যক্তিরা সবকিছু বুঝেই না বুঝার ভান করেন।তারা বলেন পরিবেশ আজ আর্থ সামাজিক অনিয়ম,লুটপাট,দুণীর্তি, লোভ-লালসা,বেআইনী বিত্ত আহরনে লিপ্ত মানুষের দুর্বিণীত আক্রমেনর প্রধান শিকার হয়ে পড়েছে।বক্তারা আরো বলেন,সারাদেশেই নদী-জলাশয় দখল ও দুষিত হচ্ছে; পাহাড় ও বিশাল বন দেদার কাটা চলছে, সমুদ্র উপকুলে সরকারী বন ও সু্ন্দর পাহাড় কেটে তৈরি হচ্ছে পরিবেশ বিনাশী জাহাজভাঙ্গা কারখানা।তারা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন জারি হলেও এর সঠিক বাস্তবায়ন না হওয়ার ফলে আজ পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন।এ সময় সমাবেশে বুড়িগঙ্গা বাঁচাও মানুষ বাঁচাও, ঢাকার পানি ও বায়ু কেড়ে নিচ্ছে আয়ু, সর্বনাশা টিপাইমুখ বাঁধ নির্মান বন্ধ কর,গ্রীন হাউস গ্যাস উৎপাদন বন্ধ কর পৃথিবীকে রক্ষা কর ইত্যাদি প্লাকার্ড নিয়ে সমাবেশ করতে দেখা যায় |