জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

হাজারীবাগের ট্যানারি স্থানান্তরের দাবীতে বাপা’র সমাবেশ

এইচ এম দিদার: হাজারীবাগের ট্যানারী স্থানান্তরের হাইকোর্টের নির্দেশনা দুই বছরেও বাস্তবায়ন করেনি। গত বছরের শুরুতে হাইকোর্ট রাজধানীর হাজারীবাগের ট্যানারী দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেয়। কিন্তু সরকারের কালক্ষেপন হাইকোর্টের রায় বাস্তবায়নের পথকেও রুদ্ধ করছে। তাই হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গত ৯ এপ্রিল এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে হাজারীবাগের ট্যানারি দ্রুত সাভারে সরিয়ে নেয়ার এবং এ বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
তাঁরা সরকারকে কালক্ষেপন পরিহার করে অবিলম্বে সাভারে ইটিপি স্থাপনের কাজ শেষ করার পাশাপাশি ট্যানারি প্রতিস্থাপনের অবকাঠামোগত নির্মাণকাজ শুরু করতে মালিকদের বাধ্য করার আহ্বান জানান।

বক্তারা বলেন রাজধানীবাসী এবং বাংলাদেশের পরিবেশ কর্মীদের দীর্ঘ দিনের দাবি রাজধানীর ট্যানারী গুলোকে অন্যত্র সরিয়ে নেয়া। তাই সরকারকে সতর্ক করে দিয়ে তারা বলেন নাহয় সরকারের জন সাধারণের রোষাণলে পড়তে পারে। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক শাহাজাহান মৃধা, সালমা এ শফি প্রমুখ বক্তব্য দেন।