জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

দেশ অ্যানথ্রাক্স মুক্ত: দাবি প্রানিসম্পদ মন্ত্রীর

আমারহেলথ (১২ অক্টোবর, মঙ্গলবার): দেশ এখন অ্যানথ্রাক্স মুক্ত। এমনটাই দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে দেশকে দ্রুত অ্যানথ্রাক্স মুক্ত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা
পরিকল্পনা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত
অনুষ্ঠানে মন্ত্রী জানান, অ্যানথ্রাক্স নিয়ে রেড অ্যালার্ট প্রত্যাহারের পরও মাছের মধ্যেও যাতে এ ভাইরাস ছড়িয়ে না পড়ে এজন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে মাছ ও পশুপাখির মধ্যে এ ধরনের ভাইরাসের বিস্তার না ঘটে এজন্য সংশি¬ষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া
চিংড়ি রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আবারো চিংড়ি রপ্তানি শুরু হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের পর্যবেক্ষণ দল এখনো রপ্তানি করা চিংড়ির ২০ শতাংশ কন্টেইনার পরীক্ষা করে গ্রহণ করছে। এ বিষয়ে আলোচনা হচ্ছে। দ্রুত এ পরীক্ষা বন্ধ করা যাবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়ার সভাপতিত্বে অধ্যক্ষ মতিউর রহমান এমপি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান, বিএফআরআইর মহাপরিচালক এমজি হোসেন ও পরিচালক এসইউ আহাম্মেদ বক্তব্য রাখেন।