জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

এনথ্রাক্স মানুষ থেকে মানুষে ছড়ায় না- আইসিডিডিআরবি পরিচালক

আমারহেলথ(২৪জুলাই, মঙ্গলবার): এনথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত জবাই করা গরুর রক্ত, মাংস, হাড়, নাড়িভুঁড়ি ও মুখের লালার সংস্পর্শে আসা মানুষের মধ্যে এই রোগ ছড়াচ্ছে। আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল একথা জানান।
তিনি বলেন, এনথ্রাক্স ব্যাকটেরিয়াজনিত রোগ। এ রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। আক্রান্ত রোগীর ত্বকে ঘা, ক্ষত বা বিষফোঁড়া দেখা দেয়ার সঙ্গে জ্বর হতে পারে। এই রোগের চিকিৎসা সহজ এবং একশত ভাগ সফল। তবে এনথ্রাক্সের সঠিক চিকিৎসা না হলে মানুষের মৃত্যুও হতে পারে। তিনি বলেন, এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় গবাদি পশুকে এনথ্রাক্স বা তড়কা রোগের টিকা দেয়া। আক্রান্ত গরু জবাই করা যাবে না। মৃত গরু মাটিতে পুঁতে ফেলতে হবে।