জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

‘শীঘ্রই বায়ু নিরাপত্তা নীতি প্রনয়ণ করা হচ্ছে’ -কৃষিমন্ত্রী

আমারহেলথ (২৯ জানুয়ারী, শনিবার): খুব শীঘ্রই জাতীয় সংসদে বায়ু নিরাপত্তা নীতি প্রনয়ণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ জন্য জনগণের কাছ থেকে ইন্টারনেটের মাধ্যমে মতামত নেয়া হবে।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী সিনেট ভবনে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ বছর উদযাপন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
কৃষিমন্ত্রী বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে অধিক হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য সমস্যা বেড়েই চলেছে। এ জন্য বিজ্ঞানীরা যাতে লবনাক্ত জমিতেও ধান চাষ করে অধিক ফল পাওয়া যায় সে ধরনের বীজ আবিষ্কার করতে পারে তার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। 
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারপার্সন ড. জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ-উপাচার্য ড. হারুন অর রশীদ প্রমুখ।